লন্ডনের মধ্যে সবচেয়ে বড় চিকেন বার্গার তৈরী করল বেথনালগ্রীনের পেরি পেরি ভিলেজ (ভিডিও)

828

ওয়ানবাংলানিউজ: লন্ডন তথা ইংল্যান্ডের মধ্যে সম্ভাব্য বড় চিকেন বার্গার তৈরি করল পূর্ব লন্ডনের বেথনালগ্রীনের পেরি পেরি ভিলেজ। বাংলাদেশী মালিকানাধীন প্রতিষ্ঠানটির প্রথম বর্ষপূর্তি উপলক্ষে ক্যামব্রিজহিথ রোড়স্থ পেরি পেরি ভিলেজের কর্মচারীদের ৬ ঘন্টার প্রচেস্টায় এই চিকেন বার্গার তৈরী করা হয়।

এর ওজন প্রায় ৩০ কেজি। ২ফুট লম্বা ও ১ফুট উচ্চার এই বার্গারে ২০ কেজি পরিমান চিকেনসহ টমেটো, লেটুস, কিকোমবার, অনিয়ন, চিজসহ নানান পদের খাবারের মিশ্রন করা হয়। এটি সাধারণ ৮০টি বার্গারের সমান।

গত ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার নিয়মিত কাস্টামারদের নিয়ে বার্গারটি আনুষ্ঠানিকভাবে কেটে বর্ষপূতি উদযাপন করেন প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক ফুয়াদ আহমদ, এনায়তুর রহমান মাসুম, রুনুল আব্দুল। এসময় উপস্থিত ছিলেন বিসিএ নেতা নাসির উদ্দিন।
প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানিয়েছেন তারা ভবিষ্যতে আরো বড় বার্গার বানিয়ে বিশ্ব রেকর্ড গড়তে চান।