আব্দুল হামিদ খান সুমেদ: কারাবন্দী বিএনপির চেয়ারর্পাসন বেগম খালেদা জিয়ার মুক্তি ও ভারপ্রাপ্ত চেয়ারর্পাসন তারেক রহমান উপর থেকে সকল মিথ্যা মামলা প্রত্যাহাররে দাবীতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে মানববন্ধন করেছে যুক্তরাজ্য যুবদল।
গত ১১ ফেব্রুয়ারী মঙ্গলবার অনুষ্ঠিত মানববন্ধনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে যুবদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।

এসময় যুবদল নেতারা বেগম খালেদা জিয়ার মুক্তি ও দেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে আর্ন্তজাতিক সম্প্রদায়ের হস্তক্ষেপের জন্য ব্রিটিশ এমপিদের সহায়তা কামনা করনে।
মানববন্ধন শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন যুক্তরাজ্য যুবদল সভাপতি রহিম উদ্দিন। সংগঠনের সাধারণ সম্পাদক আফজাল হোসনের পরিচালনায় সংক্ষিপ্ত আলোচনা শেষে বেগম খালেদা জিয়ার মুক্তির দাবীতে ব্রিটিশ পার্লামেন্টের সামনে থেকে র্যালী করে কমনওয়েলথ হেড কোয়ার্টার অফিসের সামনে যায় নেতাকর্মীরা।

এসময় তারা লন্ডনের কমনওয়লেথ সেক্রেটারিয়েটের বৈঠকে যোগ দিতে আসা বাংলাদেশের নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার পদত্যাগ দাবী করেন।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ সভাপতিদের মধ্যে উপস্থিত ছিলেন আবুল কালাম আজাদ, মুজিবুর রহমান মুজিব, আলহাজ তৈমুছ আলী, গোলাম রব্বানী সুহেল, যুগ্ম সম্পাদক পারভেজ মল্লিক, খসরুজ্জামান খসরু, সহ সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আহমদ, যুক্তরাজ্য যুবদলের সাবেক সভাপতি নাছিম আহমদ চৌধুরী, সাবেক সাংগঠনিক সম্পাদক তোফায়েল বাছিত তফু,
সমাবেশে সভাপতির বক্তব্যে যুক্তরাজ্য যুবদল সভাপতি রহিম উদ্দিন বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবীতে আমরা ব্রিটিশ পার্লামেন্টে এমপিদের কাছে অনুরোধ করবো তারা যেনো বাংলাদেশের সরকারকে চাপ দেয়। আমরা চাই দেশে গণতন্ত্র ফেরৎ আসুক এবং মানুষ তার অধিকার যেনো ফিরে পায়।

সাধারণ সম্পাদক আফজাল হোসেন তার বক্তব্যে বলেন, আজকের এই বিশাল মানববন্ধন প্রমান করে দেশে বিদেশে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ। দেশে বিদেশে তীব্র আন্দোলনের মাধ্যমেই মা বেগম খালেদা জিয়াকে মুক্ত করা হবে। তিনি দেশে গণতন্ত্র মানবাধিকার ও ভোটের অধিকার প্রতিষ্ঠায় বিশ্ব নেতৃবৃন্দের সহযোগিতা কামনা করেন।
আরো বিস্তারিত আসছে















