ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য আওয়ামী পরিবারের উদ্দ্যোগে মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি রেষ্টুরেন্টে সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের কার্য নির্বাহী কমিটির সদস্য ও সৈয়দপুর শাহার পাড়া ইউনিয়ন পরিষদের স্বনাধন্য চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ব মিয়া কামালী এর সম্মানে নৈশভোজ ও এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন কবি হান্নান মিয়া এবং সভা পরিচালনা করেন যুক্তরাজ্য যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলী, পবিত্র কোরান তেলাওয়াত করেন মুক্তিযোদ্ধ্যার অন্যতম সংগঠক মজুমদার আলী, প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব জালাল উদ্দিন, প্রধান বক্তা ছিলেন যুক্তরাজ্য আওয়ামীলীগের সহ সভাপতি মোহাম্মদ হরমুজ আলী।
অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন যুক্তরাজ্য আওয়ামীলীগের শিল্প ও বানিজ্য সম্পাদক আসম মিসবাহ, যুক্তরাজ্য আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শাহ শামীম আহমদ, কমিউনিটি ব্যাক্তিত্ব ও সমাজ সেবক সৈয়দ নুরুল ইসলাম দুলু, যুক্তরাজ্য মৎসলীগ নেতা সৈয়দ আলফু মিয়া, নাজমুল ইসলাম,নাছির উদ্দিন, কাজী মাসুম, স্বপন মিয়া, এবং এমরানুর রহমান সহ আরো অনেকে।
বক্তরা বলেন চেয়ারম্যান মোহাম্মদ তৈয়ব মিয়া কামালী একজন সৎ ব্যাক্তি, তিনি এলাকার মাটি ও মানুষের সাথে কাদে কাদ মিলিয়ে এলাকার উন্নয়নের জন্য দীর্গদিন যাবৎ কাজ করে যাচ্ছেন। দেশ উন্নয়নের কারীগড় জননেত্রী শেখ হাসনিার হাতকে আরো শক্তি শালী করার লক্ষে তিনি কাজ করে যাবেন বলে তিনি সকলের দোয়া প্রার্থী।















