আমেরিকার ৭০টির বেশি শহরে যুদ্ধবিরোধী বিক্ষোভ

1842

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ইসলামি বিপ্লবী গার্ডের (আইআরজিসি) বিশেষ কুদস ফোর্সের প্রধান মেজর জেনারেল কাসেম সোলেমানির হত্যার ঘটনায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। যেকোনো মুহুর্তে উভয় দেশের যুদ্ধ লেগে যাওয়ার আশঙ্কার মধ্যেই যুক্তরাষ্ট্রের ৭০টির বেশি শহরে অনুষ্ঠিত হয়েছে যুদ্ধবিরোধী বিক্ষোভ।

রোববার (০৫ জানুয়ারি) আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ তথ্য জানায়।

সংবাদে জানানো হয়, যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনসহ বিভিন্ন শহরে এ বিক্ষোভে বিক্ষোভকারীরা ‘আর নয় যুদ্ধ’ বলে স্লোগান দেন।

এছাড়া বিক্ষোভকারীরা স্লোগানের মাধ্যমে যুক্তরাষ্ট্রকে ইরাক ও মধ্যপ্রাচ্য ছেড়ে আসার দাবি জানান।

রাজধানী ওয়াশিংটন ডিসি ছাড়াও দেশটির নিউইয়র্ক, শিকাগো, মিয়ামি, মেমফিস, আটলান্টা, ডালাস, সল্ট লেক, লাস ভেগাস, লস অ্যাঞ্জেলস, সান ফ্রান্সিসকোসহ ৭০টির বেশি শহরে যুদ্ধ বিরোধী এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।