আফ্রিকান সন্ত্রাসীর গুলিতে বাংলাদেশি নিহত

615

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকার ইস্টার্ন ক্যাপ প্রভিন্সের লেড়ি ফ্রেয়ার নামক এলাকায় শেখ রাজিব নামে একজন বাংলাদেশি ডাকাতের গুলিতে নিহত হয়েছেন।

রবিবার রাতে দোকান বন্ধ করার সময় দুইজন সশস্ত্র কৃষাঙ্গ দোকানে ঢুকে নগদ টাকা পয়সা নিয়ে যায় এবং যাওয়ার সময় শেখ রাজিবের বুকে গুলি করে।

এ সময় স্হানীয় অন্য বাংলাদেশিরা তাকে হাসপাতালে নিয়ে যায়। ক্রিসমাস ছুটির কারণে হাসপাতালে ডাক্তারদের উপস্থিতি না থাকায় ঠিক সময়ে রাজিবকে অপারেশন করা সম্ভব হয়নি।
আজ সোমবার সকালে রাজিবের মৃত্যু হয়। নিহত রাজীবের বাড়ি সিলেট হবিগঞ্জের সদর থানায়।