আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পূনর্মিলনী সফল করার জন্য যুক্তরাজ্যে সভা অনুষ্টিত

369

ওয়ানবাংলানিউজ: ১৮ জানুয়ারী শনিবার বিপুল উৎসাহ উদ্দীপনা মধ্য দিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সিলেটের গোলাপগঞ্জ উপজেলার হেতিমগঞ্জের আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের প্রথম পূনর্মিলনী অনুষ্ঠান । ১৯৪৩ থেকে ২০১৭ সালের এস.এস.সি উত্তীর্ন শিক্ষার্থীরদের অংশগ্রহণে আগামী ১৮ জানুয়ারী’২০ গোলাপগঞ্জের হিলালপুর অবস্থিত ড্রিমল্যান্ড ইমোজমেন্ট পার্ক এ পূনর্মিলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। অনুষ্ঠান উপলক্ষে বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

এর মধ্যে বিদ্যালয়ের দেশ বিদেশের বিভিন্ন ব্যাচের প্রাক্তন শিক্ষার্থীরা পুনর্মিলনী অনুষ্ঠানের রেজিষ্ট্রেশন ফরম সংগ্রহ করে জমা দিচ্ছেন। এ বিদ্যালয়ের প্রাক্তন অনেক শিক্ষার্থীরা অনলাইনের মাধ্যমে রেজিষ্ট্রেশন সম্পন্ন করে অনুষ্ঠানে অংশগ্রহণের আগ্রহ প্রকাশ করেছেন। আত্হারিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের পূনর্মিলনী সফল করার জন্য সুদূর যুক্তরাজ্যের বিভিন্ন শহরে অবস্থানরত বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীরা এক প্রস্তুতি সভার আয়োজন করে ১৮ জানুয়ারি বুধবার লুটনের একটি অভিজাত হোটেলে, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র আদিলুজ্জামান কাজী ( মুনিম ) এর সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন লন্ডন, লুটন ও কেমব্রিজ সহ বিভিন্ন শহর থেকে আগত প্রাক্তন ছাত্ররা l যুক্তরাজ্য প্রবাসী শিক্ষার্থীরদের রেজিষ্ট্রেশন সম্পন্ন করা এবং অনুষ্ঠান সফল করার জন্য সার্বিক সহযোগিতা করার জন্য আশ্বাস দেন l প্রাক্তন ছাত্র ছাত্রীদের পুনর্মিলনী উৎসব সফল করার জন্য এই ব্যস্ত শহর লন্ডনে যারা প্রচুর সময় দিয়েছেন ও আর্থিক সহযোগিতা করেছেন, তাদের মধ্যে অন্যতম মো: দিলওয়ার হোসেন, আব্দুল মতিন মতু, মুস্তাফিজুর রহমান চৌধুরী রুহুল, ফরহাদ আহমেদ, লিয়াকত আলী মিলুমারুফ আহমেদ, কাজী নজরুল ইসলাম, মাসুদ জুয়ারদার, এনামুল হক খান নেপা, এমদাদ হোসেন টিপু, জিল্লুল করিম চৌধুরী, আব্দুর রহমান খান সুজা, আদিলুজ্জামান কাজী (মুনিম), রেজাউল করিম রাজা, ফজলু রহমান, সাজ্জাদ হোসেন, আব্দুল জলিল মুকিম, আব্দুস সোবহান রুহেল, মখছুছ আহমেদ  আসাদুর রহমান খান মনছুর, মনজুর খান, সাইদুর রহমান, মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল প্রমুখ l সভা শেষে লিয়াকত আলী মিলু এর নেতৃত্বে মজাদার খাবারের আয়োজন করার জন্য সকলের পক্ষ থেকে বিশেষ ধন্যবাদ জানানো হয় l