“দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির সভা” 

788

আব্দুল হামিদ খান সুমেদ:-বিশ্বনাথ উপজেলার ৫নংদৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরী কমিটির এক সভা গত ৯ডিসেম্বর রোজ সোমবার ইস্ট লন্ডনের মনসুন রেস্টুরেন্টে অনুষ্টিত হয়।

ট্রাস্টের সভাপতি শামসুদ্দিন তালুকদার সামস এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মহাব্বত শেখ এর পরিচালনায় সভার শুরুতে পবিত্র কোরআন তেলাওত করেন কার্যনির্বাহী সদস্য মাওলানা আব্দুস শহীদ।

সভায় উপস্থিত ছিলেন সহ সাধারণ সম্পাদক হাসিন উজ্জামান নুরু,কোষাধ্যক্ষ কদর উদ্দিন,সহ কোষাধ্যক্ষ হাজি জাহির আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল হামিদ খান সুমেদ,কার্যকরী কমিটির সদস্য হাজি খলিল উদ্দিন ও জিয়াউল হক জিয়া।

সভায় বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়।এর মধ্যে ইউনিয়নের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্টান থেকে নির্বাচিত গরিব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে চতুর্থ ভিত্তি প্রদান অনুষ্টান আগামী ফেব্রুয়ারী মাসে আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয় এবং ট্রাস্ট রেজিস্ট্রেশন,সংবিধান হালনাগাদ ও বার্ষিক সাধারণ সভার বিষয়ে ব্যাপক আলোচনা পর উক্ত বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের জন্য আগামী ২৭জানুয়ারি রোজ সোমবার কমিটির পরবর্তী সভা আয়োজনের সিদ্ধান্ত হয় এবং সভায় আনুষ্ঠানিকভাবে বিশ্বনাথ এইড ইউকে তৃতীয় চ্যারিটি ফুটবল টুর্নামেন্ট ২০১৯ এ দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে চ্যাম্পিয়ন
হওয়ায় কার্যকরী কমিটির পক্ষ থেকে
টিম ম্যানেজার হাসিন উজ্জামান নুরু,দৌলত হোসেন,জিয়াউল হক জিয়া এবং আব্দুল হামিদ খান সুমেদ সহ খেলায় উপস্থিত ট্রাস্টিবৃন্দ এবং সকল খেলোয়াড় বৃন্দকে অভিনন্দন জানানো হয়.

পরিশেষে উপস্থিত সদস্যবৃন্দ যুক্তরাজ্যের বিভিন্ন শহরে বসবাসরত দৌলতপুর ইউনিয়নের প্রবাসীবৃন্দকে দৌলতপুর ইউনিয়ন এডুকেশন এন্ড ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের ট্রাস্টি হওয়ার জন্য আহবান জানান ।