ওয়ানবাংলানিউজ: লন্ডনের বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার বেথনালগ্রীন এলাকায় এসিড জাতীয় পদার্থে আরো দুই বাঙালী কিশোর মারাত্মক আহত হয়েছেন বলে জানিয়েছে ডেইলি মেইল। ঘটনাটি ঘটে মঙ্গলার বিকাল ৭টায় বেথনালগ্রীন পুলিশ স্টেশনের খুব কাছে রোমান রোড়ে।

আহতরা তরুন বয়সী বলে বলা হয়েছে। গত ১৩ জুলাই নর্থ লন্ডন ও ইস্ট লন্ডনে দেড় ঘন্টার ব্যবধানে ৫জনের উপর এসিড হামলার পর এটাই বড় হামলা। ঘটনার পরপরই পুলিশ, ফায়ার সার্ভিস ও প্যারামেডিকেল টিম চলে আসে। শেষ পর্যন্ত আহতদের হাসপাতালাতে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এখনো কাউকে গ্রেফতার করেনি পুলিশ।

এ ঘটনার বর্ণনা দিতে গিয়ে স্থানীয় দোকানী বলেন, আমার দোকানে দুইজন বাঙালী তরুন আসে ৭টার কিছুক্ষন আগে। তারা এসে বলতে থাকে, আমরা এসিড আক্রান্ত হয়েছি, আমাদের শরীর পুড়ে যাচ্ছে পানি দাও। পরে তারা নিজেরাই শরিরে পানি ঢালতে থাকে। পরে আমি পুলিশ কল করলে ২০ মিনিটের ভেতরেই তারা চলে আসে। প্রত্যক্ষদর্শরা জানিয়েছে উভয কিশোরের মুখ মারাত্মকভাবে জ্বলসে গেছে। তাদের উভয়কে বেশি কিছুক্ষন পানি দিতে দেখাগেছে।
পুলিশ এঘনার তদন্ত চালিয়ে যাচ্ছে। পুলিশ বলছে এসিড নয় ব্লিজ হতে পারে। হামলাকারীদের ধরতে সহযোগিতা চেয়েছে পুলিশ।















