ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের কার্যকরি কমিটির এক সভা গত ২৩ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ব্রিকলেইনের মশলা রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের আলহাজ্ব তৈমুছ আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক গোলজার খানের পরিচালনায় সভায় বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। এর মধ্যে ২০২০ সালের ৩ ফেব্রুয়ারী নতুন কমিটি গঠনের লক্ষে নির্বাচন এবং এলাকার দরিদ্রদের মধ্যে সেলাইমেশিন বিতরন উল্লেখ্যযোগ্য।
সভায় উপস্থিত ছিলেন ট্রাস্টি হাজী রইছ আলী, শাহ জয়নাল আবেদিন, নজরুল ইসলাম, সাদেক আলী, গৌছ আলী, মদরিছ আলী মফজ্জুল, কবির মিয়া, শফিক মিয়া, নাসির উদ্দিন আহমদ, জাকেল বখত চৌধুরী প্রমুখ।
সভায় বিগত তিন বছরের কার্যক্রম উপস্থাপন করা হয় এবং আর্থিক রিপোর্ট পেশ করেন ট্রেজারার মদরিছ আলী মফজ্জুল। এদিকে সেলাইমেশিন বিতরনের জন্য আগামী ১৫ই অক্টোবরের মধ্যে
ট্রাস্টিদেরকে এলাকার হতদরিদ্রদের নাম প্রদান করার আহবান করা হয়েছে। এই তারিখের মধ্যে যাদের নাম পাওয়া যাবে তাদের মধ্যেই সেলাইমেশিন প্রদান করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। বিস্তারিত জানতে সংগঠনের সভাপতি আলহাজ্ব তৈমুছ আলীর সাথে যোগাযোগ করার অনুরোধ করা হয়েছে। নাম্বার ০৭৯৮৫৪২৩১৬২। সাধারণ সম্পাদক গোলজার খান ০৭৮৫৪৪৫৫৮৮৪। ট্রেজারার মদরিছ আলী মফজ্জুল ০৭৪৩২৫৪৫৬৭৮।















