লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকে দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন

1341

ওয়ানবাংলানিউজ: সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার লালাবাজার ইউনিয়ন উন্নয়ন ট্রাস্ট ইউকের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও নতুন কমিটি গঠন করা হয়েছে গত ২৩ সেপ্টেম্বর সোমবার। পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলস্থ একটি রেস্টুরেন্টে আয়োজিত দ্বি-বার্ষিক সভা নির্বাচনে অংশনে যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে সংগঠনের ট্রাস্টিরা। এসময় ট্রাস্টের বিগত বছরের কার্যক্রম, আর্থিক হিসেবে তুলে ধরেন কমিটির নেতৃবৃন্দ।
ট্রাস্টের সভাপতি আব্দুল মুক্তার সাইস্তার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মকসুদ রহমানের পরিচালনায় সভার শুরুতে কোরান থেকে তেলাওয়ত করেন ট্রাস্টী মোহাম্মদ আব্দুল জলিল । ট্রাস্ট এর দ্বি-বার্ষিক হিসাব প্রদান করেন ট্রাস্টের কোষাধ্যক্ষ মোঃ রফিক উদ্দিন।
আলোচনা সভায় ট্রাস্টের ট্রাস্টি সংগ্রহ, গঠনতন্ত্র ( বাংলা ও ইংরেজি ) সংশোধন সংযোজন করা ও অভিষেক ও ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান নিয়ে আলোচনা হয়। এছাড়া সভায় জানানো হয় খাজাখালু মাদ্রাসার মসজিদের জন্য চার লাখ পছাত্তর হাজার টাকা আর্থিক সহযোগিতা , লালাবাজার বাজার ইউনিয়নের ১০০০ হাজার লোককে প্রায় চার লক্ষ তেষট্রি হাজার টাকা ব্যয়ে বিনা মুল্য চক্ষু চিকিৎসা সেবা প্রদান, লালাবাজার ক্রীড়াচক্রের আন্ত ফুটবল টুনামেন্টে এক লক্ষ পঁছিশ হাজার টাকার আর্থিক সহযোগিতাসহ ট্রাস্টের আরও বিভিন্ন কার্যক্রমক তুলে ধরেন, ট্রাস্টের সাধারণ সম্পাদক মকসুদ রহমান ।
ঊক্ত দ্বি-বার্ষিক সভায় বক্তব্য রাখেন, আলহাজ মনির হোসেন, জুনাব আলী, (সাবেক মেয়র সুইনন্ডন ) আব্দুল হক আবু, খালেছ উদ্দিন (সাবেক স্পিকার টাওয়ার হ্যামলেটস ) আলী আহসান খান দিপু, মোহাম্মদ আসিক মিয়া, সৈয়দ সামসুল হুদা, বশির মিয়া, মোহাম্মদ আব্দুল জলিল, আব্দুল করিম, মোহাম্মদ রফিক উদ্দিন, ফয়ছল আলী আহমদ, শহীদুল ইসলাম, নাসির উদ্দিন, বদরুল হক সাহীন, তাকবীর হোসেন দুলাল এম মোসাইদ খান, আব্দুল কাইয়ুম সুনেল, মাসুদ আহমদ মোমিত, এম এ আলী, আব্দুল কালাম প্রমুখ । বক্তরা ট্রাস্টের কার্যক্রমের জন্য প্রশংসা করেন এবং ট্রাস্টের সুন্দর আগামীর জন্য সকল প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পরামর্শ প্রদান করেন ।

১ম পর্বে সভাপতির বক্তব্য শেষে ২য় পর্বে ২০১৯- ২০২১ সালের জন্য ট্রাস্টের কমিটি গঠনের জন্য উপদেষ্টা মন্ডলী দ্বারা গঠিত নির্বাচন পরিচালনা কমিটি । নির্বাচনে কোন প্রতিধন্দি না থাকায় বিদায়ী কার্যকরী কমিটিকে আবারও আগামী ২ বছরের জন্য ট্রাস্টের কার্যকরী কমিটির দায়িত্ব প্রদান করেন । ( ২৩) সদস্য বিশিষ্ট কার্যকরী কমিটিতে পুর্নরায় দায়িত্ব প্রাপ্তরা হলেন,
সভাপতি, মোহাম্মদ আব্দুল মুক্তার সাইস্তা, সহসভাপতি মিরাজ নানু, মোঃ নাছিন উদ্দীন, মাসুদ আহমদ মোমিত, সাধারণ সম্পাদক, মকসুদ রহমান, সহসাধারণ সম্পাদক, শহিদুল ইসলাম, তাকবীর হোসেন দুলাল কোষাধ্যক্ষ রফিক উদ্দীন, সহকোষাধ্যক্ষ, সাদেক আলী, সাংগঠনিক সম্পাদক, লাল মিয়া, সাহিত্য ও সাংঙ্কৃতিক সম্পাদক এম মোসাইদ খান, প্রচার সম্পাদক আব্দুল কাইয়ুম সুনেল, ক্রিড়া সম্পাদক, রিপন আলী অপু, মহিলা বিষয়ক সম্পাদিকা, হেলেনা আক্তার, নির্বাহী সদস্য আরশ আলী, মিয়া মোহাম্মদ ছন্দন, ফয়ছল আহমদ চৌধুরী, ফয়ছল আলী আহমদ, মামুন রহমান,বদরুল হক সাহীন, জসিম উদ্দিন জুনায়েল প্রমুখ।

ট্রাস্টের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় মোহাম্মদ চন্দন মিয়া ও সুইনন্ডন বরার নির্বাচিত তরুণ কাউন্সিলর ওমর আলী-কে । উল্লেখ্য শিক্ষা অর্জনে বয়স কোন বাঁধা নয় সেটাই প্রমাণ করেছেন মোহাম্মদ চন্দন মিয়া তিনি সম্প্রতি গেজুয়েশন সম্পন্ন করেন। নৈশভোজের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘোষণা করা হয় ।