টসে হেরে আগে ব্যাটিংয়ে বাংলাদেশ

483

খেলাধুলা ডেস্ক: ত্রিদেশীয় সিরিজে নিজেদের তৃতীয় ম্যাচে আজ জিম্বাবুয়ের মুখোমুখি বাংলাদেশ। টসে জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক হ্যামিল্টন মাসাকাদজা।

ইতোমধ্যে বাংলাদেশ খেলেছে দুটি ম্যাচ। প্রথম ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে জিতলেও দ্বিতীয় ম্যাচে হেরেছে আফগানিস্তানের বিপক্ষে। আজ নিজেদের তৃতীয় ম্যাচে খেলতে নামবে সাকিব-মুশফিকরা।

আর একটি উইকেট পেলেই হাফসেঞ্চুরি অর্থাৎ ৫০ উইকেট হয়ে যাবে এই বাঁহাতি পেসারের। আজ সেটা করতে পারলে ক্যারিয়ারের ৩৩তম ম্যাচে এসে এই মাইফলকে পা রাখবেন মোস্তাফিজ।

বিশ্বের ২৭তম এবং বাংলাদেশের দ্বিতীয় বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেটের মালিক হবেন তিনি। এর আগে বাংলাদেশের প্রথম বোলার হিসেবে টি-টোয়েন্টিতে ৫০ উইকেট নেয়ার কৃতিত্ব দেখিয়েছেন সাকিব আল হাসান।

আজ যদি জিম্বাবুয়ের কাছে কোন কারণে হেরে যায় বাংলাদেশ তবে শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতেই হবে। তবে হারাতে না পারলেও কাগজে কলমে সুযোগ থাকবে। যদি জিম্বাবুয়ে আজ জেতার পর শেষ ম্যাচে আবার আফগানিস্তানের কাছে বড় ব্যবধানে হারে। তখন রানরেটের লড়াই হবে বাংলাদেশ-জিম্বাবুয়ের। রানরেটে জিম্বাবুয়ের থেকে এগিয়ে থাকলে ফাইনালে যেতে পারবে বাংলাদেশ। তাই হারলেও যেন বড় ব্যবধানে না হারে সেদিকে খেয়াল রাখতে হবে টাইগারদের।

তবে জিম্বাবুয়ের জন্য আজকের ম্যাচটি বাঁচা-মরার। কারণ আজ হারলেই টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হবে তাদের। এখন পর্যন্ত ত্রিদেশীয় সিরিজে দুটি করে ম্যাচ খেলেছে টুর্নামেন্টের তিন দলই। এর মধ্যে ২ ম্যাচেই জয় নিয়ে ৪ পয়েন্টে সবার উপরে আছে আফগানিস্তান। এছাড়া ২ পয়েন্ট নিয়ে দ্বিতীয়তে বাংলাদেশ। আর এক ম্যাচও না জেতায় সবার শেষে রয়েছে জিম্বাবুয়ে।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ:

লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, সাব্বির রহমান, সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাইজুল ইসলাম/ বিল্পব।