ওয়ানবাংলানিউজ: যুক্তরাজ্য বিএনপির উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী বিএনপি‘র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার ৭৪তম জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার পূর্ব লন্ডনস্থ বিএনপি কার্য্যালয়ে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বেগম খালেদা জিয়ার জন্মদিনের অনুষ্ঠানে বিএনপি ও যুবদল নেতৃবৃন্দ কেক কেটে একে অপরকে খাইয়ে দেন। এর আগে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের সভাপতিত্বে এবং কয়ছর এম আহমদ এর পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য বক্তব্য রাখেন আব্দুল হামিদ চৌধুরী, আবুল কালাম আজাদ, কামাল উদ্দিন, আবেদ রাজা, রহিম উদ্দিন, আফজাল হোসেন সহ অনেকে।
নেতৃবৃন্দ বর্তমান আওয়ামী সরকারের কঠোর সমালোচনা করে অতি সত্বর বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করেন। এবং দেশে গণতন্ত্র ফিরিয়ে দিতে অতি সত্বর জাতীয় নির্বাচনের দাবী জানান অন্যথায় বৃহৎ গণআন্দোলনের মাধ্যমে সরকার পতনের হুঁশিয়ারী দেন। বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু এবং দেশবাসীর সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া করা হয়।















