বিশ্বনাথের ৪ সন্তানের জননী নাছিমা বেগমকে বাঁচাতে এগিয়ে আসুন

1416

ওয়ানবাংলানিউজ: খাদ্যনালীতে ক্যান্সার আক্রান্ত ৪ সন্তানের জননী নাছিমা বেগম। অভিজ্ঞ ডাক্তারদের পরামর্শে ঢাকায় প্রায় ১০ লাখ টাকা খরচ করে সম্পন্ন হয়েছিলো অপারেশন। ফিরে পেয়েছিলেন বাঁচার আসা। আবারো শুরু করে ছিলেন ঘর সংসার ও ছেলে মেয়েদের দেখাশুনার কাজ। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস সেই রোগের কিছু জীবনু আবারো দেখা দিয়েছে। তাই জরুরী চিকিৎসা আবারো প্রয়োজন। কিন্তু ইতিপূর্বে সহায় সম্পত্তি বিক্রি করে চিকিৎসার খরচ মিটিয়ে প্রায় নি:স্ব বিশ্বনাথ উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্বাসরাম গ্রামের মোহাম্মদ আবু সাঈদ। তাই স্ত্রী ৪ সন্তানের জননী নাছিমা বেগমকে বাঁচাতে সমাজের বৃত্তবানদেন সহযোগিতা চেয়েছেন তিনি।
বিশ্বনাথ এইড ইউকের কার্যক্রমে কথা শুনে সম্প্রতি তিনি এই সংগঠনের সহযোগিতা চেয়েছেন। ইতিমধ্যে বিশ্বনাথ এইড ইউকের সাবেক সভাপতি মিসবাহ উদ্দিন ১০হাজার টাকাও প্রদান করেছেন। ৪ সন্তানের জননী নাছিমা বেগমকে বাঁচাতে সকলের সহযোগিতা কামনা করছেন বিশ্বনাথ এইড ইউকের নেতৃবৃন্দ। যুক্তরাজ্য প্রবাসী বিশ্বনাথবাসীসহ সর্বস্থরের প্রবাসীদের সহযোগিতা কামনা করেছে নাছিমা বেগমের পরিবার।
ব্যাক একাউন্ট বিশ্বনাথ এইড account 48428599 sort code 090128