ওয়ানবাংলানিউজ: সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী বলেছেন প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ আজ মাথা উচু করে দাঁড়িয়েছে। বাংলাদেশ আর ভিক্ষুকের জাতি নয়।
তিনি গত ১৮ জুলাই বৃহস্পতিবার বিলেত প্রবাসী সাংবাদিকের সম্মানে আয়োজিত এক মধ্যাহ্ন ভোজ সভায় এ কথাগুলি বলেন
এসময় তিনি বলেন, দলীয় এমপি না থাকায় বিশ্বনাথ ও ওসমানীনগর উপজেলা উন্নয়ন বঞ্চিত হচ্ছে। এখানে যারা বিগত ৬ বছরে সাংসদ ছিলেন তারা প্রধানমন্ত্রী দেয়া উন্নয়ন সুবিধা সঠিকভাবে কাজে লাগাতে পারেননি।
২০১৪ সালে দেশের স্বার্থের প্রধানমন্ত্রীর নিদের্শে দলীয় মনোনয়ন পেয়েও নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছিলাম। তিনি বলেন, আমি মনেকরি ব্যক্তির চেয়ে দেশ বড়। মহাজোটকে টিকিয়ে রাখতেই নেত্রী এই সিদ্ধান্ত গ্রহন করেন। তিনি বলেন, আজ বিশ্বনাথ ওসমানীনগরের মানুষ উন্নয়ন থেকে বঞ্চিত। তিনি সাবেক এমপি ইয়াহইয়া চৌধুরীর পথি ইংগিত করে বলেন, তিনি এমপি নির্বাচিত হয়ে আমাদেরকে ভুলে গিয়েছিলেন। বিএনপি জামায়াতের সাথে হাত মিলিয়েছিলেন। তার সময়ে সিলেট ২ আসনের কোথাও উন্নয়ন হয়নি।
বর্তমান এমপি মোকাব্বির খান প্রসঙ্গে বলেন, উন্নয়নের ব্যাপারে তিনি যদি সহযোগীতা চান অবশ্যই করব। তবে তিনি ঐক্যফ্রন্টের সাংসদ। তিনি কি উন্নয়ন চাইবে? তিনি চাইবে কিভাবে প্রধানমন্ত্রীর বদনাম হয়।
পূর্ব লন্ডনের ঐতিহাসিক দিলশাদ রেস্টুরেন্টে আয়োজিত মধ্যাহৃ ভোজে অংশনের যুক্তরাজ্য আওয়ামীলীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ, সাধারণ সম্পাদক সৈয়দ সাজিদুর রহমান ফারুক, লন্ডন বাংলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরী, এটিএন বাংলার সিইও হাফিজ আলজ বকস, এনটিভি’র ডায়রেক্টর মোস্তফা সরোয়ার বাবু, সাংবাদিক সামসুল আলম লিটন, সৈয়দ আনাছ পাশা, মোস্তাক আলী বাবুল, রহমত আলী, মিসবাহ জামান, শাহ শামীম আহমদ, আহাদ চৌধুরী বাবু, জাকির হোসেন কয়েছ, নাজমুল হোসেন, তবারকুল ইসলাম, আব্দুল বাছিত রফি, রেজাউল করিম মৃদা, আবুল কালাম, সারোয়ার হোসেন, মাসুদ উজ জামান,
আওয়ামীলীগ নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, হরমুজ আলী, আলহাজ্ব সাজ্জাদ মিয়া, রবিন পাল, আব্দুল হেলাল চৌধুরী সেলিম, আ স মিসবাহ, বিধান গোস্বামী প্রমুখ।
সাংবাদিকদের সম্মানে লন্ডনে শফিকুর রহমান চৌধুরীর মধ্যাহ্ন ভোজ
সাংবাদিকদের সম্মানে লন্ডনে শফিকুর রহমান চৌধুরীর মধ্যাহ্ন ভোজ
Posted by London Bangla voice on Friday, 19 July 2019















