আন্তর্জাতিক ডেস্ক: মাঝেমধ্যে নানা অনুষ্ঠানে, সংবাদ সম্মেলনে ভিত্তিহীন, অমুলক বক্তব্য দিয়ে হাসির পাত্রে পরিণত হন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
গত বছর ভুটানকে বাটন আর নেপালকে ভারতের অঙ্গরাজ্য বলে সমালোচিত হয়েছিলেন তিনি। সে সময় মার্কিন প্রেসিডেন্টের এমন ভৌগলিক জ্ঞান দেখে হাসির রব উঠেছিলে সারাবিশ্বে।
এবারও একই পথে হাটলেন ট্রাম্প। ভুল মন্তব্য করে আবারও হাসির খোড়াক যোগালেন তিনি, যা এখন নেট দুনিয়ায় ভাইরাল।5
সম্প্রতি তিনি বলেছেন, হৃদপিণ্ডের ভেতরে কিডনির জন্য বিশেষ জায়গা রয়েছে।
বুধবার চিকিৎসকদের একটি সভায় যোগ দিয়ে এমন বেফাঁস মন্তব্য করেন ট্রাম্প।
আর্ন্তজাতিক গণমাধ্যমগুলোর খবর, বুধবার চিকিৎসকদের ওই সভায় কিডনির ডায়ালোসিস নিয়ে আলোচনা হয়, যেখানে বিশেষ অতিথি ছিলেন ডোনাল্ড ট্রাম্প। নিজের বক্তৃতায় ট্রাম্প এক সময় বলেন, কিডনির জন্য আপনারা অনেক কিছু করছেন। বোঝাই যাচ্ছে, কিডনির বিশেষ জায়গা রয়েছে হৃদপিণ্ডে।
এ কথা বলে শারীরবিজ্ঞানকেই গুলিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ট্রাম্পের এমন মন্তব্যের ভিডিওটি দেখে হেসে খুন হচ্ছেন মার্কিন নাগরিকরাই।
অনেকেই প্রশ্ন তুলেছেন, কিডনি এবং হৃদপিণ্ডের মাঝে দূরত্ব কতটুকু আর এই দুই অঙ্গের কি কাজ সে বিষয়ে কি কিছুই জানেন না ডোনাল্ড ট্রাম্প?
TRUMP: “You’ve worked so hard on the kidney. Very special — the kidney has a very special place in the heart. It’s an incredible thing.” pic.twitter.com/JLM3uCsO5u
— Aaron Rupar (@atrupar) July 10, 2019
প্রসঙ্গত, চলতি বছরেই চাঁদ মঙ্গল গ্রহের অংশ বলে দাবি করে টুইট করেছিলেন ট্রাম্প। নাসাসহ গোটা বিশ্ব তার এমন টুইটে হেসেছিল। অনেকে সেই টুইটে জিজ্ঞেস করেছিল, মার্কিন প্রেসিডেন্টের টুইটার অ্যাকাউন্টের পাসওয়ার্ড কোনো বোকার হাতে চলে যায়নিতো!















