ওয়ানবাংলানিউজ: গত ২৮ মার্চ, বৃহস্পতিবার সন্ধ্যায় পূর্ব লন্ডনের কমার্শিয়াল রোডে গ্র্যাজুয়েটসক্লঅব ইউকের উদ্যোগে লন্ডন সফররত বাংলাদেশের সুপ্রিম কোর্টের তিনজন আইনজীবী এডভোকেট মো: জগলুল কবির, এডভোকেট মো: শাহ আলম এবং এডভোকেট মো: আবুল হাশেমের সম্মানে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়।
গ্র্যাজুয়েটস ক্লাবের প্রতিষ্ঠাতা অধ্যাপক আবুল হাশেমের সভাপতিত্বে এবং ডক্টর আনিছুর রহমান আনিছের পরিচালনায় অনুষ্ঠিত সভার শুরুতেই বনানী অগ্নিকান্ডে নিহত এবং জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৯৭১ সালের পাকিস্তানী বর্বতায় নিহত সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি যুক্তরাজ্য আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ শরীফ এবং সংবর্ধিত অতিথি সহ বক্তব্য রাখেন সৈয়দ এহাসন, ব্যারিষ্টার মনিরুজ্জামান শেখ, ডা. শাহজাহান বাবু, এডভোকেট তন্ময়, জামাল খান, আব্দুল আহাদ চৌধুরী, ফারুক আহমদ, যুবনেতা দুদু মিয়া, মো: মাহফুজুর রহমান, অহিদুল আলম, আব্দুল মমিন সহ অনেকে। সভায় বক্তারা বর্তমান সময়ের বিভিন্ন উন্নয়মূলক অগ্রগতি তুলে ধরেন। মানবাধিকার সহ বিভিন্ন বিষয়ে প্রবাসীদের সরব ভূমিকার প্রশংসা করেন।















