লন্ডনে সিলেটের ডি এম হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে মতবিনিময় অনুষ্টিত

802

ওয়ানবাংলানিউজ: সিলেটের বিয়ানীবাজার উপজেলার ১ নং আলীনগর ইউনিয়নে প্রতিষ্ঠিত ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে গত ৩রা মার্চ রোববার বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র বিশিষ্ট ব্যবসায়ী সারওয়ার খানের লন্ডন ব্রিজ সংলগ্ন “সিলকা” ইন্ডিয়ান রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের সাবেক ছাত্রদের উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রবীণ ছাত্র অনোয়ার হুসেন।
গুলজার আহমেদের পরিচালনায় সভার শুরুতেই পবিত্র কুরআন শরীফ থেকে তেলাওয়ত করেন বাপ্পি চৌধুরী। সভায় অসংখ্য প্রাক্তন ছাত্রের উপস্থিতিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রাক্তন প্রবীণ শিক্ষক আব্দুল খালেক স্যার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের প্রাক্তন ছাত্র ও বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সদস্য শাহান আহমেদ চৌধুরী, সেলিম আহমেদ চৌধুরী, লায়েক হোসেন চৌধুরী।
সভায় উপস্তিত বিদ্যালয়ের অসংখ্য প্রাক্তন ছাত্র বৃন্দের পক্ষ থেকে প্রথমেই শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন শাহান আহমেদ চৌধুরী পরবর্তীতে একে একে বক্তব্য প্রদান করেন সর্বজন শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষক আব্দুল খালেক স্যার, সেলিম আহমেদ চৌধুরী, লায়েক হুসেইন চৌধূরী, সাব্বির আহমেদ চৌধুরী, সারোরার খান, একরামুজ্জামান হিরন, ফয়ছল খান, লুত্ফুর রহমান, জাব্বির আহমেদ চৌধুরী, শীতাব আহমেদ চৌধুরী, সাকির আহমেদ চৌধুরী, সবুজ চৌধূরী, সেবুল আহমেদ খান, লুবেক চৌধুরী, রাসেল হেলাল চৌধুরী, বাপ্পি চৌধুরী, তারেক হোসেন মুসা, সাব্বির খান, পলাশ চৌধুরী, রাসেল আহমেদ প্রমুখ।
সভায় উপস্থিত সবাই আগামী ০৭ ই এপ্রিল ২০১৯ ইং রোববার ঢাকা উত্তর মোহাম্মদপুর উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী উদযাপন কে সর্বাত্মক সফল ও সার্থক করার জন্য সকলের নিজ নিজ ক্ষেত্রে থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখবেন বলে অঙ্গীকার ব্যাক্ত করেন সেই সাথে গ্রেট ব্রিটেনের সকল প্রাক্তন ছাত্র ছাত্রী ও শিক্ষকদের অংশগ্রহণে সুবর্ণ জয়ন্তী উদযাপন করার জন্য সবাইকে একযুগে আমন্ত্রন জানানো হয়। সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এদিকে ৭ই এপ্রিল ঐতিহ্যবাহী ডি এম হাইস্কুলের সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আগামী ১২ই মার্চ মঙ্গলবার সন্ধ্যা ০৭:৩০ মিনিটে লুটনে এক প্রস্তুতি সভার আয়োজন করা হয়েছে। উক্ত সভায় সবাইকে উপস্থিত থাকার অনুরোধ করা হয়েছে।