ওয়ানবাংলানিউজ: বিশ্বের বিভিন্ন দেশে আর্থমানবতার সেবায় কাজ করছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংগঠন হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ইউকে। বাংলাদেশেও রয়েছে সংগঠনটির একাদিক সেবামূলক কার্যক্রম। এর মধ্যে এতিম শিশুদের লালন পালন, গরীব অসহায় শিশুদের শিক্ষাক্ষেত্রে সহযোগিতা, বিশুদ্ধ পানির ব্যবস্থা, রোহিঙ্গাদের মানবিক সহায়তাসহ যেকোন দুযোর্গ সময়ে সংগঠনটি কাজ করে যাচ্ছে। সংগঠন বিশাল একটি ফান্ড সংগ্রহ করে প্রতি বছর ব্রিটেনের মসজিদ থেকে। গত বছর রামাদান মাসে প্রায় দেড়শ হাজার পাউন্ড সংগ্রহ করা হয়। আর এ বছর ২শ হাজার ফাউন্ড সংগ্রহের জন্য টার্গেট করা হয়েছে।
গত ২৭ ফেব্রুয়ারী বুধবার চ্যারিটি সংগঠন হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে গত রমজান মাসে যেসকল মসজিদ থেকে ফান্ড রেইজ করে সেকল মসজিদের মধ্যে ক্যামডেন, হলর্বন, কিংক্রস, কেনটিস টাউন, কুইন্স পার্ক সহ আশপাশের মসজিদ কর্তৃপক্ষের সাথে এক মতবিনিময় সভার আয়োজন করে। এসময় সংগঠনটির পক্ষ থেকে তাদের কার্যক্রম তুলা ধরা হয়।
বিগত ২৮ বছর যাবত সফলতার সাথে চ্যারিটি কার্যক্রম পরিচালনা করে আসছে যুক্তরাজ্য ভিত্তিক চ্যারেটি সংগঠন হিউম্যান রিলিফ ফাউন্ডেশন ইউকে। মানবিক কার্যক্রমের জন্য সংগঠনটির প্রশংসা করেন উপস্থিত মুসল্লিরা। আগামী রজমান মাসেও সার্বিক সহযোগিতার প্রতিশ্রুতি দিলেন স্থানীয় মুসল্লিরা।
হিউম্যান রিলিফ ফাউন্ডেশনের লন্ডনের হেড অফ কমিউনিটি খায়রুল শহিদ ও ফান্ডরেইজিং অফিসার মামুন আলম এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন আব্দুল গফ্ফার, মসব্বির আলী, হেলাল আহমদ, আব্দুস সামাদ, মোহাম্মদ মোস্তফা, জুবেল আহমদ, বাবুল মিয়া, এ বি সিদ্দিক তুহিন প্রমুখ।
মতবিনিময় সভা শেষে বিশ্ব মুসল্লিম উম্মার শান্তি কামনা করে বিশেষ দোয়া করা হয়। জাকির হোসেন কয়েছ টিভি ওয়ান নিউজ লন্ডন।















