ওয়ানবাংলানিউজ: মাতৃভাষা বাংলা রক্ষায় ১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারী যারা শহীদ হয়েছিলেন সেই সকল শহীদদের প্রতি সম্মান জানিয়ে পুষ্পস্তবক অর্পন করেছে জাতীয়তাবাদী যুবদল যুক্তরাজ্য শাখা। গত বুধবার রাতে একুশের প্রথম প্রহরে পূর্ব লন্ডনের আলতাব আলী পার্কে নির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানান যুক্তরাজ্য যুবদল নেতৃবৃন্দ।
এর আগে যুক্তরাজ্য যুবদল সভাপতি রহিম উদ্দিন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেনের নেতৃত্বে স্থানীয় হোয়াইটচ্যাপেলের দলীয় কার্যালয় থেকে মৌন মিছিলসহ বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে শহীদ মিনারে যান নেতৃবৃন্দ। এসময় নেতৃবৃন্দ অঙ্গীকার করেন, বাংলাদেশের ১৭ কোটি মানুষের গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা ফিরিয়ে আনতে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করা এবং দেশে অবাধ নিরদলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধিনে জাতীয় নির্বাচন, দেশে গণতন্ত্র পুনপ্রতিষ্ঠা না করা পর্যন্ত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশে বিদেশে আন্দোলন সংগ্রাম অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দ বলেন, যেভাবে মাতৃভাষা রক্ষায় তৎকালিন ছাত্র-যুবকরা জীবন দিয়ে মাতৃভাষা প্রতিষ্ঠিত করেছিলেন, তেমনি দেশে গণতন্ত্র পুণপ্রতিষ্ঠা, মানুষের বাক স্বাধীনতা, ভোটের অধিকার ফিরিয়ে আনতে বর্তমান প্রজন্মের তরুন যুবকরা খালেদা জিয়ার মুক্তির মাধ্যমে সেই দাবী বাস্তবায়ন করবে। আর এই আন্দোলনে প্রবাসে থেকেও অগ্রনী ভূমিকা পালন করবে যুক্তরাজ্য যুবদল।
নেতৃবৃন্দ ভাষা শহীদসহ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, মরহুম আরাফাত রহমান কোকো এবং সকল গণতান্ত্রিক আন্দোলনে নিহত শহীদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন।
পুষ্পস্তবক অর্পণে আরো উপস্থিত ছিলেন যুক্তরাজ্য যুবদলের সহ সভাপতি আব্দুল হক রাজ, আক্তার আহমদ শাহীন, শাহজাহান আলম, শানুর মিয়া, যুগ্ম সম্পাদক নুরুল আলী রিপন, সুহেদুল হাসান, জাহাঙীর আলম, সহ সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার ইমন, একেএম মোফাজ্জুল হোসেন শ্যামল, ছাইদুর রহমান চৌধুরী ছাইদ, শাকিল আহমদ, তারেক আল জুবায়ের, সাংগঠনিক সম্পাদক সালেহ আহমদ, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন, সহ দপ্তর সম্পাদক গোলাম কিবরিয়া, নিয়ামুল হক ম্যাক্সিম, মনির আহমদ, সিরাজুল ইসলাম মামুন, মাহমুদুর রহমান রিয়াজ, ফখরুল ইসলাম, মোহাম্মদ শাহজাহান, বাহা উদ্দীন আম্বিয়া বাপ্পি, কাজী তাজ উদ্দিন আহমদ(আকমল), রুহেল আহমদ চৌধুরী, কামরুল হাসান রাজীব, আহমদ জাকি, নিয়ামুল হক শামীম, নুরুল ইসলাম নুরু, সাইফুর রহমান, আব্দুল ওয়াহিদ রুবেল, এমাদ আহমদ, নাজমুল হাসান খান নোমান, শেখ শামীম আহমদ, হাসান আহমদ, মানিক খোকন, আবির মিয়া, মরম আলী, সুবন রহমান, মো: মাছরুল হোসেন, মামুনুর রশিদ চৌধুরী, মুকিত আহমদ, সুহেল আহমদ, জাহাঙ্গীর হোসেন, কবির আহমদ, ওবায়দুর রহমান, সবুজ মিয়া, নুরুল সিদ্দিক, কয়েছ উদ্দিন, প্রমুখ।















