ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে কলেজছাত্রের আত্মহত্যা

706

ঢাকা সংবাদদাতা: চলন্ত ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার সুধাংশু বালা (২৫) নামের এক কলেজছাত্র আত্মহত্যা করেছে।

শনিবার বেলা সাড়ে ১২টার দিকে পার্শ্ববর্তী নওপাড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

নিহত সুধাংশু বালা বালিয়াকান্দি উপজেলার জামালপুর গ্রামের মৃত হরেন্দ্রনাথ বালার ছেলে। তিনি ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বাংলা ৩য় বর্ষের ছাত্র ছিলেন।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১২টার দিকে গোপালগঞ্জ জেলার ভাটিয়াপাড়াগামী একটি ট্রেন নওপাড়া নামক স্থানে পৌঁছালে রেললাইনের পাশে অপেক্ষায় থাকা সুধাংশু ট্রেনের নিচে ঝাঁপ দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।