হাইড বয়েজ ক্রিকেট ক্লাবের অভিষেক সম্পন্ন

865

ওয়ানবাংলানিউজ:গ্রেটার ম্যানচেষ্টারস্হ টেইম সাইডে “ হাইড বয়েজ ক্রিকেট ক্লাবের “ নবগঠিত কমিটি আগামী দুবছরের জন্য মনোনীত করা হয়। আর এ উপলক্ষে ক্লাবের অভিষেক অনুষ্টান অনুষ্টিত হয় স্হানীয় একটি রেষটুরেন্টে রবিবার দুপুর ১২টায়। হাইড বয়েজ ক্রিকেট ক্লাবের সেক্রেটারী মুরাদ আহমদের পরিচালনা এবং প্রেসিডন্ট মিজানুর রহমান মিজানের সভাপতিত্বে সংগঠনের সদস্য শিবলী চৌধুরীর পবিত্র কোরান তোলাওয়ারের মাধ্যমে অনুষ্টান শুরু হয় ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাতন রেনল্ড এমপি, বিশেষ অতিথী হিসেবে বক্তব্য রাখেন টেইম সাইট কাউন্সিলের ডেপুটি মেয়র লি ড্রেনন, কাউন্সিলার জিম ফিজ প্রেট্রিক , কাউন্সিলার পিটার রবিনসন, কাউন্সিলার ফিলিফ ফিজ প্টেটিক, ফারুক আহমদ এম বি ই, নাসির খান সুয়েব, রুহুল আমিন চোধুরী ও আবু সাইদ চৌধুরী আমীন বাবর চৌধুরী, সিতু চৌধুরী সহ কমিউনিটির বিশিষ্ট ব্যাক্তিবর্গ ।
বক্তারা লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার গুরুত্বের কথা তুলে ধরেন এবং সংগঠনের এই সাহসী উদ্যোগ কে স্বাগত জানান। আগামী প্রজন্মের ছেলের খেলাধুলার মাধ্যমে বিভিন্ন অনৈতিক কাজ থেকে বিরত রেখে সমাজ গঠনে এই সংগঠন বলিষ্ট ভুমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যাক্ত করেন। সংগঠনের সভাপতি তার বক্তব্য এলাকার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন বিশেষ করে খেলাধুলার পর্যাপ্ত সুযোগ সুবিধা না থাকাত ছেলেমেয়েরা বিভিন্ন অনৈতিক কাছে জডিয়ে পড়ছে তাদের কথা বিবেচনা করে এই সংগঠন প্রতিষ্ঠা করা হয়েছে। আশাকরি এই সংগঠন খেলাধুলায় অগ্রনি ভুমিকা পালন করবে। তিনি সবার সহযোগিতা কামনা করেন । মধ্যাহ্ন ভোজ ও কেইক কাটার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয় ।