যশোর-৬: কেশবপুরের কোনো কেন্দ্রে ধানের শীষের এজেন্ট নেই

353

|ঢাকা সংবাদদাতা: যশোর-৬ আসনে কেশবপুরের ৭৯টি কেন্দ্রের কোনোটিতেই ধানের শীষের এজেন্ট দিতে দেয়া হয়নি বলে জানিয়েছেন বিএনপি প্রার্থী আবুল হোসেন আজাদ।

বিএনপির এ প্রার্থী বলেন, তাকে পোলিং এজেন্ট ফরম দেয়া হয়নি। তিনি সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে এজেন্ট ফরম আনতে গেলে তাকে তা দেয়া হয়নি বলে অভিযোগ করেছেন এ বিএনপি প্রার্থী।

এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা মীজানুর রহমানকে একাধিকবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।