ওয়ানবাংলানিউজ: বিশিষ্ট কমিউনিটি নেতা, ক্রিড়া সংগঠক, বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের ট্রাস্টি কমিউনিটি নেতা মরহুম মদরিছ আলী বাদশার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বাদ মাগরিব পূর্ব লন্ডনের ব্রিকলেইন মসজিদে অনুষ্টিত মিলাদ মাহফিলে রাজনীতিবিদ, কমিউনিটি নেতৃবৃন্দ ও ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন।
মিলাদ পূর্ব সংক্ষিপ্ত আলোচনা বক্তব্য রাখেন বিশ্বনাথ সদর ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি ও মরহুমের বড় ভাই আলহাজ্ব তৈমুছ আলী। সাধারণ সম্পাদক গোলজার খান এর সার্বিক ব্যবস্থাপনায় মিলাদ মাহফিলে আরো উপস্থিত ছিলেন কয়ছর এম আহমদ, এডভোটেক শাহ ফারুক, আবুল কালাম আজাদ, আব্দুল হামিদ চৌধুরী, হাজী হাসন আলী, আছকির আলী, গৌছ আলী, সাবেক মেয়র গোলাম মোতুর্জা, আসহাব বেগ, আশিকুর রহমান আশিক, রইছ আলী, মিসবাহ উদ্দিন, এডভোকেট তাহের রায়হান চৌধুরী পাবেল, আব্দুল ওদুদ শাহেল, আবরার ইলিয়াস অর্নব, আবুল লেইস, রফিক উল্লাহ, সিরাজুল ইসলাম, আব্দুল কুদ্দুস, হাজী তজম্মুল আলী, নিজাম মিয়া, গৌছ খান, হাজী সাদেক আলী, রহিম উদ্দিন, আফজাল হোসেন, আব্দুল বাছিত বাদশা, শামীম আহমদ, তাজুল ইসলাম, মিসবাউজ্জামান সোহেল, জসিম উদ্দিন সেলিম, মদরিছ আলী মফজ্জুল, কদর উদ্দিন, আখলুছ মিয়া, আব্দুল গফুর, আব্দুর রহিম রঞ্জু, সাংবাদিক জাকির হোসেন কয়েছ, কবির মিয়া, তৈয়বুর রহমান, ফারুক মিয়া, আসাদুর রহমান আসাদ, আফছর মিয়া ছোট, আবুল কালাম, সফিক উদ্দিন, আব্দুল হামিদ সুমেদ, হাজী আব্দুল গফুর, দৌলত খান বাবুল, নূরুল ইসলাম, নুরুল ইসলাম মধু, কাওছার আহমদ, ওয়াহিদ আলী, বাবুল আহমদ, ফয়জুর রহমান, কবির মিয়া, দুদু মিয়া, আছকির আলী, জয়নাল চৌধুরী, মতছির আলী প্রমুখ।
মিলাদ ও দোয়া পরিচালনা করেন ব্রিকলেইন মসজিদের ইমাম হাফিজ মতিউল হক, সাজ্জাদুর রহমান।















