লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের আহবায়ক কমিটি গঠন

921

ওয়ানবাংলানিউজ: লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন ৩১ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। গত ১৯শে জুন মঙ্গলবার পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে লালাবাজার ইউনিয়ন এডুকেশন ট্রাস্ট ইউকের নতুন এই কার্যকরী কমিটি গঠনের লক্ষ্যে এক সভা মোঃ ছুরত আলীর সভাপতিত্বে অনুষ্টিত হয়।
মোঃ শামীম আহমদ এর পরিচালনায় অনুষ্টিত সভায় উপস্থিত ছিলেন আবেদ চৌধুরী, ইকবাল আহমদ, নাসির উদ্দিন খান, সেলিম আহম্মদসহ অনেকে। সভায় মোঃ ছুরত আলীকে আহবায়ক, শামীম আহমদ কে সদস্য সচিব, মশাহিদ আলী, আব্দুল কাদির, আবুল কালাম, এবং ইলিয়াছ আলীকে যুগ্ম আহবায়ক করে ৩১সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন মশাহিদ আলী,আব্দুল কাদির, এম এনামুল হক, এম এ আলী, আবুল কালাম, ইলিয়াছ আলী,মিজানুর রহমান প্রমুখ। উল্লেখ্য উক্ত আহবায়ক কমিটি যথা শীঘ্র একটি পূর্ণাঙ্গ কমিটি গঠনের লক্ষ্যে কাজ করে যাবে। সভাপতি কমিটি গঠনে ও সংগঠনকে দ্রুত গতিতে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন।