ওয়ানবাংলানিউজ: বিশ্বনাথ উপজেলার খাজাঞ্চী ইউনিয়ন ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকের উদ্যোগে রামাদ্বানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা ও ইফতার মাহফিল সম্পন্ন হয়েছে ৩০ মে বুধবার পূর্ব লন্ডনের হোয়াইচ্যাপেল রোড়স্থ একটি রেস্টুরেন্টে। এতে কমিউনিটি নেতৃবৃন্দ ও এলাকার প্রবাসীরা অংশনেন। আলোচনা সভা শেষে আর্থ মানবতার সেবার লক্ষ্যে দু’টি প্রজেক্টের জন্য তাৎক্ষনিকভাবে প্রায় দেড় হাজার পাউন্ড ফান্ড রেইজ করা হয়।
সংগঠনের সহ সভাপতি কুতুব উদ্দিন খানের সভাপতিত্বে ও প্রচার সম্পাদক মো: আলী আসকর এর পরিচালনায়, সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলায়াত করেন আখলাকুর রহমান পান্না। মোনাজাত পরিচালনা করেন ব্রিটিশ স্ট্রিট কার্লচারাল সেন্টারের ইমাম মোহাম্মদ মোবারক আলী।
ইফতার পূর্ব আলোচনা সভায় বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা সিরাজুল ইসলাম ধন মিয়া, লুতফুর রহমান বকুল, সহ সভাপতি কামাল উদ্দিন সাবলু, রেদোয়ান আহমদ সুহেল, ট্রেজারার আশরাফ উদ্দিন, ব্যবসায়ী আব্দুশ শহিদ। আরো উপস্থিত ছিলেন, রেজাউর রহমান অলি, হাবিব মিয়া, ময়নুল হক, কবির মিয়া, মঈন উদ্দিন, আবুল বশর, আব্দুল মতিন সফি, মাহমুদুর রহমান মান্না, আব্দুল বাছিত রফি, ইশতিয়াক আহমদ রুবেল, আব্দুল রকিব, আবুল কালাম, মুহিবুর রহমান, গয়াছ মিয়া, ইয়াহহিয়া আহমদ প্রমুখ।
Posted by onebanglanews.com on Thursday, 31 May 2018















