ওয়ানবাংলানিউজ: বাংলাদেশী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস বারার বেথনালগ্রীন ও হোয়াইটচ্যাপেল এলাকার একটি বিশাল অংশে বিশেষ করে বাংলা টাউন এলাকায় (ব্রিকলেইন) ভিক্ষাবৃত্তি, রাস্তায় মূত্রত্যাগ এবং অনুরোধ সত্ত্বেও রাস্তায় মদ পান বন্ধ না করলে তাকে ১০০ পাউন্ড জরিমনা দিতে হবে।
অসামাজিক কার্যকলাপ বন্ধে নতুন এই আইন করার পূর্বে স্থানীয় ব্যবসায়ী ও বাসিন্দাদের পরামর্শ চাওয়া হলে ৮৪ ভাগ মানুষ এর পক্ষে মতামত দিয়েছেন।
এর ফলে পুলিশ ও কাউন্সিলের আইন প্রয়োগকারী সংস্থা যে কাউকে মূত্রত্যাগ, ধূমপান, ভিক্ষাবৃত্তি, টাউটিং বা এক্টিং করে কাউকে বিরক্তি বা মর্মপীড়ার কারন হলে তাকে নিদিষ্ট শাস্তি দিতে পারবে।

টাওয়ার হ্যামলেটস এর মেয়র জন বিগস বলেছেন এর মাধ্যমে পুলিশ ও কাউন্সিলকে অসামাজিক কার্যকলাপ বন্ধে অতিরিক্ত ক্ষমতা দেয়া হয়েছে। টাওয়ার হ্যামলেটসকে একটি সুন্দর বাসযোগ্য বারা হিসেবে গড়ে তুলতেই এই উদ্যোগ।















