রাণীর সঙ্গে সাক্ষাতের আগে চা পানের নিয়ম শিখতে হয়েছে মেগানকে

2364

লিহান লিমা: সম্পর্কে ব্রিটিশ রাণী এলিজাবেথ হলিউড অভিনেত্রী মেগান মের্কেল এর দাদীশ্বাশুড়ী। তবে সবার আগে তিনি ‘রাণী’। জানা গিয়েছে, রাণীর সঙ্গে প্রথম সাক্ষাতের এক মাস আগেই তার সঙ্গে ‘চা পান’ এর নিয়মকানুন শিখতে হয়েছে ‘সুইটস’ সিরিজের এই অভিনেত্রীকে। লস অ্যাঞ্জেলস এর একটি কটেজে এই প্রশিক্ষণ নেন তিনি।
রোজ টি কটেজের মালিক ব্রিটিশ বংশোদ্ভুত মার্কিনি এডমন্ড ফ্রে বলেন, ‘মেগান এখানে সব শিখেছেন। ছাত্রী হিসেবে দশের মধ্যে তিনি সাড়ে নয় পাবেন।’ফ্রে আরো বলেন, ‘ব্রিটিশ রাজপুত্র প্রিন্স হ্যারির এই বাগদত্তা বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষ্যেই এখানে আসতেন। বন্ধুদের সঙ্গে হালকা মেজাজে আড্ডা দিতেন। তবে নিজের ওপর তার নিয়ন্ত্রণ ছিল অসাধারণ।’

ফ্রে আরো জানান, ‘অভিনেত্রী থেকে মেগান এখন রাজবধূ হতে যাচ্ছেন। তাই রাজপরিবারের নতুন সদস্য হিসেবে খাওয়ার নিয়ম-কানুনও শিখতে হয়েছে তাকে। বিশেষ করে স্যান্ডউইচ এবং স্কুন খাওয়ার সময় আঙুলের ব্যবহার।’ এনডিটিভি।