ওয়ানবাংলানিউজ: গত ৩০ এপ্রিল সোমবার যুক্তরাজ্য বসবাসরত, জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের, মীরপুর পাবলীক উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র ছাত্রীদেরকে নিয়ে পূর্ণমিলনী অনুষ্টান আয়োজনের লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
প্রাক্তন ছাত্র শিশু মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় যৌথভাবে পরিচালনা করেন প্রাক্তন ছাত্র আব্দুস শহীদ ও নোমান আহমেদ। মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, মাষ্টার আমির উদ্দীন, আহমেদ আনছার আহমেদ, জাহানঙ্গীর হোসেন, আবুল কয়েছ। শিকদার, মাহমুদ হোসেন, সারওয়ার হোসেন, ছায়াদ আহমেদ, রাসেল আহমেদ, সোয়েব আহমেদ রাসেদ, শিমুল আহমেদ প্রমুখ।
সভার শেষ পর্যায়ে পূণর্মিলনী অনুষ্ঠানের উদ্যোক্তা জনাব আবুল কালাম আজাদ উক্ত অনুষ্ঠান আয়োজন সফল করার লক্ষ্যে একটি আহ্বায়ক কমিটি ঘোষনা করেন। কমিটির আহ্বায়ক আব্দুস শহীদ, যুগ্ম আহবায়ক শিশু মিয়া, সদস্য সচিব নোমান আহমেদ, কো-সচিব রুহেল আহমদ, অর্থ সচিব আনছার আহমেদ, সহ অর্থ সচিব কামাল হোসেন এবং প্রধান সমন্নয়ক জাহাঙ্গী হোসেন, উপদেষ্টা মাষ্টার আমির উদ্দীন আহমেদ কে ঘোষনা করা হয়।
সভায় সিদ্ধান্ত গ্রহন করা হয় সকলের সহযোগিতা এবং উপস্থিতি নিশ্চিত করে, সকলের মতামতে আগামী যে কোন দিন, যুক্তরাজ্য বসবাসরত সকল প্রাক্তন ছাত্র/ছাত্রীর সহযোগীতা নিয়ে, একটি জাকজমক পূর্ণমিলনি করতে সবাই একমত পোষন করেন।















