লন্ডন বাংলা প্রেসক্লাবের বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান ১৪২৫ : টিকিট কেটে প্রবেশ করতে হল অতিথিদের

1283

ওয়ানবাংলানিউজ: লন্ডন বাংলা প্রেসক্লাবের নতুন কমিটির অধিনে দ্বিতীয়বারের মত অনুষ্ঠিত হল বাংলা বর্ষ বরণ অনুষ্ঠান ’বৈশাখী আড্ডা’। গত বছরের ব্যাপক সাফল্যের পর এবছর ক্লাবের সদস্য ও অতিথিদের জন্য ফি রাখা হয়েছিল জনপ্রতি ৫পাউন্ড। তাতেও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে। বাংলা নব বর্ষ ১৪২৫ সালকে বরণ করতে ১৩ এপ্রিল রাত ৯টা থেকে শুরু হয় পূর্ব লন্ডনের ব্রার্ডি আট সেন্টারে বৈশাখী আড্ডা।
ক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের এর পরিচালনায় অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সভাপতি সৈয়দ নাহাস পাশা। তিনি তার স্বাগত বক্তব্যে বলেন, লন্ডনে ঐতিহ্যবাহী বৈশাখী মেলা এভাবেই স্বল্প পরিসরে শুরু হয়েছিল। লন্ডন বাংলা প্রেসক্লাব গত বছর থেকে ১লা বৈশাখের আগের রাতে শুরু করেছে বৈশাখী আড্ডা। তিনি আশাবাদ করেন বৈখাশী মেলার মত লন্ডন বাংলা প্রেসক্লাবের বৈশাখী আড্ডাও একটি বিশাল আড্ডায় পরিনত হবে।
এই রিপোর্ট লিখা পর্যন্ত ক্লাবের অনুষ্ঠান চলছিল। গত বছরের ন্যায় এবারো থাকছে, ক্লাব সদস্য ও জনপ্রিয় শিল্পীদের নিয়ে গান, কবিতা আবৃত্তি। সবশেষে থাকছে ইলিশ মাছ আর ভুনা খিচুড়ীর বাহারী খাবার।