খেলাধুলা ডেস্ক: উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ড্র’তে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের মুখোমুখি হতে হচ্ছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখকে। আরেক সেমিফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলকে মোকাবেলা করবে ইতালিয়ান ক্লাব রোমা।
আজ (শুক্রবার) উয়েফার হেডকোয়ার্টারে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালের ড্র অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে ড্র সম্পন্ন করেন সাবেক ফুটবলার আন্দ্রেই শেভচেঙ্কো।
ম্যানচেস্টার সিটিতে দুই লেগ মিলিয়ে ৫-১ গোলের বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে আসে ইয়োর্গেন ক্লপের লিভারপুল। কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ক্রিস্টিয়ানো রোনালদোর গোলে জুভেন্টাসকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রিয়েল মাদ্রিদ।
বার্সেলোনাকে হারিয়ে দুই লেগে ৪-৪ সমতায় সেমিফাইনালে ওঠে রোমা, কপাল পোড়ে বার্সার। স্পেনের ক্লাব সেভিয়াকে দুই লেগ মিলিয়ে ২-১ গোলের ব্যবধানে সেমিতে উঠে বায়ার্ন মিউনিখ।
২৪ ও ২৪ এপ্রিল সেমিফাইনাল দুটির প্রথম লেগ অনুষ্ঠিত হবে। ফিরতি লেগ হবে ১ ও ২ মে।














