‘দুদক থেকে সরকার দলের এমপিরাও বাদ পড়ছেন না’

660

ঢাকা সংবাদদাতা: নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, ‘দুদকের কার্যক্রম থেকে শুধু বিএনপি নেতারা নয়, সরকার দলের এমপিরাও বাদ পড়বে না।’ শুক্রবার সকালে মাদারীপুরের পানিছত্র এলাকায় ‘ক্যাম্পস কিডনি অ্যান্ড ডায়ালাইসিস স্টোর’ উদ্বোধনকালে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, খালেদা জিয়ার আমলে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে দুর্নীতিতে প্রথম ছিল। আর আমাদের নেত্রী শেখ হাসিনার সরকার এটিকে কমিয়ে ১৭ নম্বরে এনেছেন। এটা থেকে বোঝা যায় বিএনপি কতোটা দুর্নীতিবাজ। আসলে বিএনপি শুধু নিজেদের দিকটাই দেখেন, অন্যদেরটা দেখতে চান না।

তারেক রহমামের সমালোচনা করে মন্ত্রী বলেন, সে (তারেক) হলো শীর্ষ দুর্নীতিবাজ। তাই তাকে আমেরিকান ভিসা দেয়নি যুক্তরাষ্ট।

এসময় উপস্থিত ছিলেন- মাদারীপুরের পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সজল নুর, জেলা পরিষদের চেয়ারম্যান মো. মিয়াজউদ্দিন খান, ক্যাম্পসের ব্যবস্থাপনা পরিচালক নাসরিন বেগম, উপজেলা চেয়ারম্যান পাভেলুর রহমান শফিক খান প্রমুখ।