যুক্তরাষ্ট্রের বৈশ্বিক সন্ত্রাসী তালিকায় বাংলাদেশি গ্রুপের নাম

    669

    ঢাকা সংবাদদাতা: বৈশ্বিক সন্ত্রাসী তালিকায় বাংলাদেশি গ্রুপের নাম লিপিবদ্ধ করেছে মার্কিন ট্রেজারি ডিপার্টমেন্ট। মঙ্গলবার ট্রেজারি ডিপার্টমেন্ট মধ্যপ্রাচ্যভিত্তিক জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটের (আইএস) সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে যুক্তরাষ্ট্র দুই ব্যক্তি ও সাতটি গোষ্ঠীর বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। সেখানে বাংলাদেশি গ্রুপও রয়েছে। খবর ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের।

    ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিস জানিয়েছে, তারা নাইজেরিয়ার আল-বারনাওয়ি ও সোমালিয়া মাহাদ মাওলিমকে ওই তালিকাভুক্ত করেছে। একইসঙ্গে বাংলাদেশ, মিশর, ফিলিপিন্স, সোমালিয়া, নাইজেরিয়া ও তিউনিসিয়ার সাতটি গ্রুপের নামও ওই নিষেধাজ্ঞা তালিকায় রয়েছে।