ব্রিটিশ পাসপোর্টের ফি বাড়ছে ২৭ মার্চ থেকে

7011

ওয়ানবাংলানিউজ: আগামী ২৭ মার্চ থেকে ব্রিটিশ পাসপোর্টের ফি বৃদ্ধি করছে হোম অফিস। নতুন পাসপোর্টের জন্য পোস্টের মাধ্যমে আবেদন করলে সাড়ে ১২ পাউন্ড বৃদ্ধি করা হচ্ছে । বর্তমানে প্রাপ্ত বয়স্কদের নতুন ব্রিটিশ পাসপোর্টের ফি হচ্ছে সাড়ে ৭২ পাউন্ড। তা বৃদ্ধি পাচ্ছে ১৭%। এতে নতুন পাসপোর্টের ফি হবে ৮৫ পাউন্ড। অনলাইনে আবেদন করলে তা বৃদ্ধি পাচ্ছে ৩ পাউন্ড। যার মূল্য দাঁড়াবে সাড়ে ৭৫ পাউন্ড।
১৬ বছরের নিচে শিশুদের পাসপোর্টের মূল্য বৃদ্ধি পাচ্ছে সাড়ে ১২ পাউন্ড। যা ৪৬ পাউন্ড থেকে বেড়ে দাড়াবে সাড়ে ৫৮ পাউন্ড। তবে অনলাইন আবেদন করলে তা হবে ৪৯ পাউন্ড।
পাসপোর্টের মূল্যবৃদ্ধি হলেও সরকার বলছে তা ৯ বছর আগে ২০১২ সালে যে ফি কমানো হয়েছিল তার চেয়ে কম।

বিস্তারিত আসছে–