ব্রাহ্মণবাড়িয়ায় সংঘর্ষে আহত ২৫

562

ঢাকা সংবাদদাতা: ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে সীমানা প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে; আহত অন্তত ২৫।

গ্রামের রাস্তার পাশে প্রাচীর নির্মাণকে কেন্দ্র করে সকালে কুট্টাপাড়া গ্রামের জ্বিনহাটিতে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের মধ্যে একজনের অবস্থা আশংকাজনক।

পুলিশ ও গ্রামবাসী জানান, জ্বিনহাটির বাসিন্দা মিজান মিয়া তার বাড়ির পাশের রাস্তা ঘেঁষে সীমানা প্রাচীর নির্মাণের কাজ শুরু করলে একই পাড়ার দুলাল মিয়া এতে বাধা দেন। কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশি অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।
এ ঘটনায় দু’জনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন, সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।