হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকের কার্যকরি কমিটির সভা

691

ওয়ানবাংলানিউজ: গত ১৬ জানুয়ারী মঙ্গলবার মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস এন্ড পীস ফর বাংলাদেশ ইউকের এক সভা ইস্ট লন্ডনের ব্রিকলেইনের একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মো: রহমত আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক কাউন্সিলার আয়াছ মিয়ার পরিচালনায় সভায় বিগত বছরের বিভিন্ন কার্যক্রম নিয়ে আলোচনা হয়।
এতে বলা হয় এটি একটি অরাজনৈতিক সংগঠন। ২০০৪ সালে এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় এবং ২০১১ সালে এর যুক্তরাজ্য শাখা গঠন করা হয়। এই শাখা গঠনের পর থেকে প্রতি বছরই এর পক্ষ থেকে প্রবাসীদের সমস্যা সমাধানে বিভিন্ন কার্যক্রম গ্রহন করে আসছে। এর মধ্যে উল্লেখযোগ্য সংখ্যাই হচ্ছে প্রবাসীদের জায়গা জমি সংক্রান্ত বিষয় নিয়ে। এছাড়া বিমানবন্দরে প্রবাসীদের হয়রানী ও মিথ্যা মামলায় বন্ধের জন্যও কাজ করে যাচ্ছে সংগঠনটি। তাছাড়া এ সংগঠনের পক্ষ থেকে (সিলেট লন্ডন সিলেট) সরাসরি ফ্লাইট চালুর ব্যাপারেও একটি রিট মামলা হাইকোর্টে করা হয়েছে।
সভায় সংগঠনের প্রয়াত সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সিদ্দিকীর অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।
সভায় আরো বক্তব্য রাখেন গোলাম মুর্তজা (ভাইস চেয়াম্যান), আবুল হোসাইন (এসিসটেন্ট সেক্রেটারি), মৌলানা রফিক আহমেদ (ট্রজারার), আব্দুল হান্নান (এসিসটেন্ট ট্রেজারার), আব্দুল আজিজ (অরগানাইজিং সেক্রেটারি), মুহাম্মাদ শরীফুজ্জামান (প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি), বদরুজ্জামান বাবুল (এসিসটেন্ট প্রেস এন্ড পাবলিসিটি সেক্রেটারি), তাহের কামালী (অফিস সেক্রেটারি), আঙ্গুর আলী, ফারুক মিয়া, নজরুল ইসলাম, এম এ মান্নান, শাহ্ মোনাইম, মোঃ হোসাইন, আব্দুল হালিম চৌধুরী, ফরাস মিয়া, সৈয়দ জহুরুল হক, মিসবাহ আহমেদ প্রমুখ।