আগামী মার্চেই উন্নয়নশীল দেশ হবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

546

ঢাকা সংবাদদাতা: আগামী মার্চেই উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ পৌঁছাবে জানালেন প্রধানমন্ত্রী।

রাজধানীর সোনারগাঁও হোটেলে দু’দিনব্যাপী বাংলাদেশ উন্নয়ন ফোরামের (বিডিএফ) উদ্বোধন অনুষ্ঠানে আজ বুধবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ তথ্য জানান।

বিডিএফর এবারের প্রতিপাদ্য করা হয়েছে ‘উন্নয়নের জন্য অংশীদারিত্ব’ (পার্টনারশীপ ফর ডেভেপলমেন্ট)।

একইসঙ্গে উন্নয়ন লক্ষ্যমাত্রা বাস্তবায়নে উন্নত দেশগুলোকে আর্থিক ও কারিগরি সহযোগিতা নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় তিনি জনান বাংলাদেশ এখন বিশ্বের ৪৪তম বৃহত্তম অর্থনীতির দেশ।