বার্মিংহামে গাড়ি দুর্ঘটনায় কিশোর নিহত, চালক গ্রেপ্তার

34

সাইফ হাসান: যুক্তরাজ্যের বার্মিংহামে একটি গাড়ি রেলিংয়ের সাথে ধাক্কা খেয়ে ১৬ বছর বয়সী এক কিশোর মা*রা গেছে এবং অপর এক কিশোর গুরুতর আ*ঘাত পেয়েছে। ঘটনাস্থল থেকে ১৯ বছর বয়সী তরুণ চালককে গ্রেপ্তার করেছে পুলিশ। বেপরোয়া গাড়ি চালিয়ে মারাত্মক ক্ষতিসাধন এবং শ্বাস পরীক্ষার নমুনা দিতে অস্বীকৃতি জানানোর অভিযোগে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মর্মান্তিক এই ঘটনার পর পুলিশ ঘটনার সময়কার ড্যাশ ক্যাম ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য চেয়ে জরুরি আবেদন জানিয়েছে।

গত রাত সাড়ে আটটার দিকে বার্মিংহামের শ্যাফটমুর লেনে এই ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটে। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, একটি সাদা রঙের সিট ইবিজা মডেলের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের রেলিংয়ে সজোরে ধাক্কা মারে। খবর পেয়ে জরুরি সেবা সংস্থাগুলো দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।

দুর্ঘটনাকবলিত গাড়িটি থেকে ১৬ বছর বয়সী এক কিশোরকে উদ্ধার করা হলেও তাকে ঘটনাস্থলেই মৃত ঘোষণা করা হয়। এছাড়া গাড়িতে থাকা অপর এক কিশোর হাতে গুরুতর আঘাত পাওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং সেখানে তার চিকিৎসা চলছে।

দুর্ঘটনার পর পরই ১৯ বছর বয়সী চালককে আটক করে পুলিশ। গুরুতর দুর্ঘটনা তদন্ত ইউনিটের এক মুখপাত্র জানান, তারা ইতোমধ্যে প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছেন। দুর্ঘটনার সময়কার কোনো ড্যাশক্যাম ফুটেজ থাকলে অথবা যারা এখনো পুলিশের সাথে কথা বলেননি, তাদের দ্রুত যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।

#aknews #onebanglanews #birmingham #uknews #accident