চ্যারিটি বক্সিংয়ে শিক্ষার্থীর মা\রা যাওয়ার ঘটনায় দুই লাখ পাউন্ডের ক্ষতিপূরণ মামলা দিলেন পরিবার

21

সাইফ হাসান: একটি চ্যারিটি বক্সিং প্রতিযোগিতায় এক শিক্ষার্থীর মর্মান্তিক মৃ*ত্যুর ঘটনায় আয়োজক সংস্থার বিরুদ্ধে দুই লাখ পাউন্ডের ক্ষতিপূরণ মামলা করেছে তার পরিবার। রিফারি সঠিক সময়ে খেলা থামালে ২৩ বছর বয়সী জুবাল রেজি কুরিয়ানের জীবন বাঁচানো সম্ভব হতো বলে দাবি স্বজনদের। ২০২৩ সালে নটিংহ্যামের হার্ভে হ্যাডন স্পোর্টস সেন্টারে আয়োজিত একটি অপেশাদার বক্সিং লড়াই চলাকালীন মাথায় আ*ঘাত পেয়ে লুটিয়ে পড়েন এই শিক্ষার্থী। হাসপাতালে চিকিৎসার চার দিন পর তার মৃ*ত্যু হয়।

যুক্তরাজ্যের নটিংহ্যাম ইউনিভার্সিটির স্নাতকোত্তরের শিক্ষার্থী জুবাল রেজি কুরিয়ান স্পোর্টস মেডিসিনে উচ্চশিক্ষা নিয়ে এনএইচএস-এ ফিজিওথেরাপিস্ট হিসেবে যোগ দেওয়ার স্বপ্ন নিয়ে যুক্তরাজ্যে এসেছিলেন। তিনি চার্লসটন ট্রাস্টের জন্য অর্থ সংগ্রহের লক্ষে আয়োজিত ওই চ্যারিটি ম্যাচটিতে অংশ নেন।

ম্যাচের শেষ রাউন্ডে মাথায় মারাত্মক আ*ঘাত পেয়ে জ্ঞান হারান জুবাল। পরবর্তীতে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চার দিন চিকিৎসাধীন থাকার পর লাইফ সাপোর্ট খুলে দেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃ*ত ঘোষণা করেন। তিনি পূর্বে প্রায় ৩৩ ঘণ্টার প্রশিক্ষণ নিলেও এই মর্মান্তিক দুর্ঘটনার শিকার হন।

লন্ডনের হাইকোর্টে জুবালের বাবার পক্ষে দায়ের করা মামলায় দাবি করা হয়, আয়োজক সংস্থা আল্ট্রা ইভেন্টস লিমিটেডের নিযুক্ত রিফারি চরম অবহেলা দেখিয়েছেন। শেষ আ*ঘাতটি করার আগেই যদি রিফারি ম্যাচটি থামিয়ে দিতেন, তবে জুবাল হয়তো বেঁচে যেতেন।

তবে আয়োজক প্রতিষ্ঠানটি তাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, দায়িত্বে থাকা রিফারি যথেষ্ট অভিজ্ঞ ছিলেন এবং বক্সিংয়ের মতো শারীরিক যোগাযোগের খেলায় মারাত্মক আ*ঘাতের ঝুঁকি থেকেই যায়। আগামী বছর এই মামলার চূড়ান্ত বিচার কার্যক্রম শুরু হওয়ার কথা রয়েছে।

#যুক্তরাজ্য #বক্সিং #মামলা #aknews #onebanglanews