লেস্টারের ব্যস্ত সড়কে ছুরিকাঘাতে যুবক খু*ন গ্রেপ্তার ১৮ বছরের এক কিশোর

95

সাইফ হাসান: লেস্টার সিটি সেন্টারে প্রকাশ্য দিবালোকে ছুরিকাঘাতে এক যুবক খু*ন হয়েছেন। পুলিশ এই ঘটনায় ১৮ বছর বয়সী এক কিশোরকে হ*ত্যার সন্দেহে গ্রেপ্তার করেছে। মঙ্গলবার বিকেলে অক্সফোর্ড স্ট্রিটে দুই ব্যক্তির মধ্যে কথা কাটাকাটির জেরে এই মা\রাত্মক হা*মলা ঘটে। গুরুতর আ*ঘাতপ্রাপ্ত অবস্থায় হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই ২০ বছর বয়সী ওই যুবক মা\রা গেছে। এই ঘটনায় পুরো শহর জুড়ে ব্যাপক যানজট ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

লেস্টারশায়ার পুলিশ জানিয়েছে যে মঙ্গলবার বিকেল ৫টার পর অক্সফোর্ড স্ট্রিট এবং বোনার্স লেনের মোড়ে একটি সংঘর্ষের খবর পাওয়া যায়। সেখানে এক যুবক রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে দ্রুত অ্যাম্বুলেন্স ডাকা হয়। লেস্টার রয়্যাল ইনফার্মারিতে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তদন্ত কর্মকর্তা ডিআই লর্না গ্র্যানভিল বলেন যে তারা বর্তমানে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করছেন এবং প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলছেন। ঘটনাস্থলে অনেক মানুষ ভুক্তভোগীকে সাহায্য করতে এগিয়ে এসেছিলেন যাদের পুলিশ বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছে। এছাড়া ওই সময় যাতায়াতকারী গাড়িচালকদের ড্যাশক্যাম ফুটেজ দিয়ে সহায়তার অনুরোধ করা হয়েছে।

এই ঘটনার পর লেস্টার শহর জুড়ে ব্যাপক রাস্তাঘাট বন্ধ করে দেওয়া হয়। ডি মন্টফোর্ট ইউনিভার্সিটি এবং স্থানীয় হাসপাতাল সংলগ্ন এলাকাগুলোতে ফরেনসিক পরীক্ষার জন্য ব্যারিকেড দেওয়া হয়েছে। সংসদ সদস্য লিজ কেন্ডাল এই ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন।

#লেস্টার #নিউজ #অপরাধ #aknews #onebanglanews