সাইফ হাসান: ভুল করে কারাগার থেকে মুক্তি পাওয়া এক ভয়ংকর যৌ*ন অপ*রাধীকে আবারও আটক করা হয়েছে। ২৪ বছর বয়সী ওই যুবক দুই পুলিশ সদস্যের ওপর হা*মলা করে তাদের জখম করেছেন। আলজেরীয় বংশোদ্ভূত এই ব্যক্তি এক পুলিশ সদস্যকে কামড়ে দিয়ে আ*ঘাত করার কথা স্বীকার করেছেন। লন্ডনের একটি রেলস্টেশনে চুরির চেষ্টার সময় পুলিশ তাকে বাধা দিলে তিনি এই নেক্কারজনক অপ*রাধ করেন। আদালত তাকে ২৬ সপ্তাহের কারাদণ্ড প্রদান করেছে।
আলজেরীয় আশ্রয়প্রার্থী ইব্রাহিম কাদ্দুর-শেরিফকে লন্ডনের ওয়ান্ডসওয়ার্থ কারাগার থেকে ভুলবশত ছেড়ে দেওয়া হয়েছিল। এরপরই তাকে নিয়ে সারা দেশে ব্যাপক আলোচনা শুরু হয়। গত ২০শে জুলাই পূর্ব লন্ডনের ব্ল্যাকহর্স রোড টিউব স্টেশনে তিনি দুইজন পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালান।
হাইবুরি কর্নার ম্যাজিস্ট্রেট আদালত জানতে পেরেছে যে পিসি ব্র্যাডলি গ্লিন নামের একজন অফ-ডিউটি পুলিশ কর্মকর্তা কাদ্দুর-শেরিফকে ট্রেনের এক ঘুমন্ত যাত্রীর মোবাইল ফোন চুরি করতে দেখেন। পুলিশ কর্মকর্তা তাকে বাধা দিয়ে ট্রেন থেকে নেমে যেতে বললে তিনি উত্তেজিত হয়ে ওঠেন এবং পুলিশ কর্মকর্তার মাথায় ঘুষি মারেন।
এই সময় পিসি জেসন নর্টন নামের আরেকজন ডিউটি অফিসার সহকর্মীকে বাঁচাতে এগিয়ে আসলে কাদ্দুর-শেরিফ তাকেও আক্রমণ করেন। ধস্তাধস্তির এক পর্যায়ে তিনি পুলিশ কর্মকর্তা গ্লিনকে কামড়ে দেন এবং পিসি নর্টনকে দেয়ালের সাথে ধাক্কা মারেন। আদালত এই আক্রমণকে অত্যন্ত নোংরা এবং দীর্ঘস্থায়ী বলে অভিহিত করেছে।
আদালত তাকে দুই পুলিশ কর্মকর্তাকে ১৫৪ পাউন্ড ক্ষতিপূরণ দেওয়ার এবং ২৬ সপ্তাহের কারাদণ্ড প্রদান করেছে। উল্লেখ্য যে ২০২৪ সালে একটি পার্কে অশালীন আচরণের দায়ে তিনি ইতিপূর্বে দণ্ডপ্রাপ্ত হয়েছিলেন। বর্তমানে তিনি হোম অফিসের হেফাজতে রয়েছেন এবং তার আশ্রয়ের আবেদন নিয়ে আবারও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
#লন্ডননিউজ #যুক্তরাজ্য #পুলিশ #অপরাধী #aknews #onebanglanews















