সাইফ হাসান: যুক্তরাজ্যের এসেক্সে এক মর্মান্তিক ঘটনা ঘটেছে যেখানে পলি মারফি নামের এক নারী তার প্রেমিক জেমস সেলফকে পিটিয়ে হ*ত্যা করেছেন। দিনের পর দিন প্রেমিকের ওপর মানসিক ও শারীরিক নির্যাতন চালানোর পর হোটেল রুমে তাকে ভয়াবহ আ*ঘাত করা হয়। ছয় সপ্তাহ হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে মা\রা গেছেন জেমস সেলফ এবং আদালত ওই নারীকে দোষী সাব্যস্ত করেছে।
৪২ বছর বয়সী পলি মারফি তার ৪৭ বছর বয়সী সঙ্গী জেমস সেলফের ওপর দীর্ঘ দিন ধরে নির্যাতন চালিয়ে আসছিলেন। গত বছরের নভেম্বরে এসেক্সের একটি হোটেল রুমে তিনি জেমসের ওপর ভয়াবহ হা*মলা চালান। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তির ছয় সপ্তাহ পর তিনি মৃ*ত হন।
আদালতে পুলিশ জানায়, পলি মারফি তার সঙ্গীকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতেন এবং নিয়মিত শারীরিক আ*ঘাত করতেন। জুরিদের সামনে তাদের টেক্সট মেসেজগুলো তুলে ধরা হয় যা প্রমাণ করে জেমস কতটা অসহায় ছিলেন। এমনকি তার শরীরে পুরনো আ*ঘাত-এর চিহ্নও পাওয়া গেছে যা আগের নির্যাতনের প্রমাণ দেয়।
জেমসের মা অ্যাশ সেলফ জানান, তার ছেলে খুব লাজুক ও শান্ত স্বভাবের ছিলেন। তিনি বলেন, অনেক পুরুষের মতোই জেমস লজ্জায় নির্যাতনের কথা কাউকে বলতে পারেননি। তিনি ভেবেছিলেন ভালোবাসা দিয়ে হয়তো সঙ্গীকে পরিবর্তন করা যাবে, কিন্তু সেই দয়াই কাল হলো তার জীবনের জন্য।
তদন্তকারী কর্মকর্তা ডিটেকটিভ অ্যান্টনি কফ বলেন, এই ঘটনা প্রমাণ করে যে শুধু নারীরাই নয়, পুরুষরাও পারিবারিক নির্যাতনের শিকার হতে পারেন। আগামী ৪ ফেব্রুয়ারি চেলমসফোর্ড ক্রাউন কোর্টে পলি মারফিরা সাজা ঘোষণা করা হবে।
#UKCrime #DomesticAbuse #JusticeForJames #aknews #onebanglanews















