ঢাকা সংবাদদাতা: বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ, রাজনীতির মহাকাব্য’ গ্রন্থের ই-বুক ও মোবাইল অ্যাপস উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা । সোমবার (১৩ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকের আগে বিশ্লেষণধর্মী প্রকাশনাটির মোড়ক উন্মোচন করেন প্রধানমন্ত্রী । বইটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক ।
বইটির মুখবন্ধ লিখেছেন প্রধানমন্ত্রী নিজে । আর বঙ্গবন্ধুর ভাষণের নির্বাচিত ২৬ বাক্যের ওপর বিশ্লেষণ করেছেন মুস্তাফা নুরুল ইসলাম, আব্দুল গাফফার চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক মুনতাসির মামুনসহ প্রথিতযশা বুদ্ধিজীবী, শিক্ষাবিদ ও লেখকরা ।















