ওয়ানবাংলানিউজ: বুধবার সন্ধ্যায় সেন্ট্রাল লন্ডনের কভেন্ট গার্ডেনস্থ সাউথামটন স্ট্রিটে ব্যস্ততম ফুটপাতে একটি টেক্সিক্যাব উঠেগেলে ৪জন পথচারী মারাত্মক আহত হন। এর মধ্যে একজনের অবস্থা আশংকাজনক। বিবিসি জানিয়েছে ঘটনাটি ঘটে সন্ধ্যা ৫টায়।
আহতদের একজনকে পায়ে মারাত্মক আঘাত পাওয়ায় ট্রমা সেন্টারে স্থানান্তরিত করা হয়েছে। দুইজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে ছেড়ে দেওয়া হয়।
দুঘর্টনার পরপরই ড্রাইভারকে আটক করা হয়েছে। তবে স্কটল্যান্ড ইয়ার্ড বলছে তারা বিশ্বাস করে একটি কোন সন্ত্রাসী আক্রমন নয়।
















