দক্ষিন সুনামগঞ্জ উপজেলা প্রবাসী এশোসিয়েশন এর কার্যকরী কমিটির সভা অনুষ্ঠিত

1324

ওয়ানবাংলানিউজ: গত ১৬ অক্টোবর সোমবার পূর্ব লন্ডনের হোয়াইটচ্যাপেলের স্থানীয় একটি রেস্টুরেন্টে দক্ষিন সুনামগঞ্জ উপজেলা প্রবাসী এশোসিয়েশনের বিশেষ সভা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি ইকবাল হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলওয়াত করেন আব্দুল শহীদ।

সভায় সংগঠনের দ্বি বার্ষিক সম্মেলনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং আগামী ২০ নভেম্বর দ্বি বার্ষিক নির্বাচনের তারিখ ধার্য করা হয়। নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বীতা করতে ইচ্ছুক তাদেরকে আগামী ৩০ অক্টোবরের মধ্যে আবেদন করতে বলা হয়েছে।

এছাড়া ৩ নভেম্বরের মধ্যে মনোনয়ন প্রত্যাহারের তারিখ নির্ধারণ করা হয়েছে। সভায় বক্তব্য রাখেন সাবেক মেয়র কাউন্সিলর মতিনুজ্জামান, ট্রেজারার মুমীন খান, উপদেষ্টা হাজী আব্দুর রাজ্জাক, উপদেষ্টা হাজী সাজ্জাদ মিয়া, সহ সভাপতি হাজী আব্দুল বাহার(সোহেল), হাজী ইকবাল হোসেন, সাদেক মিয়া, আঃ শহীদ, সাইদুর রহমান, মামুন মতিন, আঃ সালাম, সুলতান মিয়া, উপদেষ্টা সদস্য হাজী আজিজ মিয়া, হাজী রুপা মিয়া, মারুফ আহমদ প্রমুখ।