বৃহত্তর ইশাকপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকে‘র সভা অনুষ্ঠিত

906

ওয়ানবাংলানিউজ: গত ১৬ অক্টোবর সোমবার বৃহত্তর ইশাকপুর ওয়েলফেয়ার ট্রাস্ট ইউ,কে‘র উদ্যোগে এক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ইসলাম উদ্দিন। সভায় সম্প্রতি বাংলাদেশে বন্যার্তদের মাঝে ত্রান বিতরন এবং ইশাকপুর পাবলিক হাই স্কুলের গরীব শিক্ষার্থীদের মাঝে এককালীন বৃত্তি প্রদান করায় সন্তোষ প্রকাশ করা হয় এবং সংগঠনের সকলের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়।

সভায় সংগঠনের সাধারণ সম্পাদক আঃ কাহার ছাড়াও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রবীন শিক্ষক সৈয়দ চান্দ আলী মাষ্টার, সংগঠনের প্রধান উপদেষ্টা আব্দুল আলী রউফ, কমিউনিটি নেতা শাহ জিল্লুল করিম, সংগঠনের সহ সভাপতি শাহ রেজাউল করিম, কোষাধক্ষ্য সমর আলী, ইরন খান, জনাব কাছা মিয়া, আনাস উদ্দিন, আব্দুস সালাম, সিরাজ মিয়া, সফিক মিয়া, সমর আলী, আব্দুল রউফ, আনহার মিয়া, জিলু মিয়া, তৈমুছ আলী, আবুল কালাম, আব্দুল করিম, মুজাম্মুল করিম, আব্দুল মহিম, সফু মিয়া, সাবুল মিয়া।

সভায় আরো ১৩জন নতুন ট্রাস্টিসীপ গ্রহন করেন। তারা হচ্ছেন আজিজুর রহমান, আনহার মিয়া, মো: আবুল কালাম, মো: আব্দুর রউফ, মুছা করিম, ওয়াফিজ উল্লা, আনফর উল্লা, বদিউজ্জামান, কামাল হোসেন, আছমত উল্লা, কামাল হোসেন, আবু সাহিদ, মইনুল হক।