ওয়ানবাংলানিউজ: ব্রিটেনে করোনায় গত ২৪ ঘন্টায় মৃত্যুর সংখ্যা কমলেও বেড়েছে আক্রান্তের সংখ্যা। গত ২৪ ঘন্টায় করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন ৩৮,২৬৩ জন। গতকাল মঙ্গলবার ছিলো ৩৭,২৪৩ জন, সোমবার ছিলো ৩৯,৭৫০ জন। এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ৯৬ লাখ ৭৫ হাজার ৫৮ জন।
বর্তমানে হাসপাতালে ভর্তির সংখ্যা কমে দাঁড়িয়েছে ৯৩৮ জন।
এদিকে গত ২৪ ঘন্টায় নতুন করে মৃত্যু রেকর্ড করা হয়েছে ২০১ জনের । গতকাল মঙ্গলবার ছিলো ২১৪ জন, সোমবার ছিলো ৪৭ জন। মোট মৃতের সংখ্যা ১ লাখ ৪৩ হাজার ৩৬০ জন।
এ পর্যন্ত ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন ৫ কোটি ৬ লাখ ৪৫ হাজার ৯৮১ জন। দ্বিতীয় ডোজ নিয়েছেন ৪ কোটি ৬০ লাখ ৬৫ হাজার ৮৩৮ জন।















