ব্রিকেলেইনের সাবেক ব্যবসায়ী আপ্তাব আলী‘র স্ত্রীর ইন্তেকাল, শুক্রবার জানাযা

764

ওয়ানবাংলানিউজ: পূর্ব লন্ডন ব্রিকলেনের সাবেক ব্যবসায়ী, কমিউনিটি নেতা আপ্তাব আলীর স্ত্রী সাফিয়া খানম (৫৫) ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তিনি গত সোমবার রাতে নিজ ঘরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে তিনি স্বামী, তিন ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। আগামী ২৫ জুন শুক্রবার ইস্ট লন্ডন মসজিদে বাদ জুম্মা তার নামাজের জানাযা অনুষ্ঠিত হবে। এতে কমিউনিটির সবাইকে উপস্থিত থাকার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য জনাব আপ্তাব আলীর গ্রামের বাড়ী সিলেটের বিশ্বনাথ পৌরসভার শিমুল তলা গ্রামে।
এদিকে ব্যবসায়ী আপ্তাব আলীর স্ত্রী মৃতু্তে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে বিশিষ্ট কমিউনিটি নেতা ও যুক্তরাজ্য বিএনপির সিনিয়র সহ সভাপতি আবুল কালাম আজাদ ও প্রবাসী অলংকারী ইউনিয়ন ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের নেতৃবৃন্দ । সংগঠনের সভাপতি আবেদ চৌধুরী ও সাধারণ সম্পাদক এডভোকেট রাশিদ আলী এক শোক বার্তায় সংগঠনের পক্ষ থেকে শোকাহত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।