অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্তদের প্রতি পরিবারকে সাড়ে ৫হাজার পাউন্ড করে দেওয়ার প্রতিশ্রুতি সরকারের

2384

তানজিদা রহমান: লন্ডনের গ্রেনফেল টাওয়ারের অগ্নিকান্ডে গৃহহীন প্রত্যেক পরিবারকে সাড়ে ৫হাজার পাউন্ড করে দেওয়ার ঘোষনা দিয়েছে ব্রিটিশ সরকার। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে বাসিন্দাদের রবিবার ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে ৫০০ পাউন্ড করে নগদ দেওয়া হয়েছেএবং সোমবার এ ব্যাংকের মাধ্যমে বাকী ৫০০০ পাউন্ড দেওয়া হবে।

এই টাকাগুলো সরকারের £৫ মিলিয়ন ইমার্জেন্সি ফান্ড থেকে নেওয়া হবে যা ক্ষতিগ্রস্তদের চিকিৎসা, কাপড়, এবং খাবারের জন্য ব্যয় করার প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিছু নগদ অর্থ দেওয়া হয়ে গেছে এবং বাকিগুলো ওয়েস্টওয়ে সেন্টার এবং পরটোবেল্ল রোডের নিকটতম পোস্ট অফিস থেকে পাওয়া যাবে।
স্থানীয় কাউন্সিল থেকে মাত্র £১০ পাউন্ড করে বাচার জন্য দেওয়া হচ্ছিলো এ কথা এক স্বেচ্ছাসেবক দাবী করার পর প্রধানমন্ত্রী এ অর্থ বরাদ্ধ করেন। প্রধানমন্ত্রী মিসেস তেরেসা মে বলেন,”আমরা যথা সম্ভব সাহায্য করে যাবে।

তিনি বাসিন্দাদের কিভাবে নতুন ঘরের ব্যবস্থা করা যায় এব্যাপারে জানানোর আদেশ দিয়েছেন। প্রধানমন্ত্রী আরও বলেন, “দমকলকর্মী ও অন্য ইমার্জেন্সি কর্মকর্তাদের যারা ভয়ংকর অগ্নিশিখার মুকাবিলা করেছেন তাদের চিকিৎসার জন্য আরো £১.৫ মিলিয়ন ব্যয় করার প্রতুশ্রুতি দিয়েছেন।

মিসেস মে বিপর্যয়ের পর নর্থ কেন্সিংটন এ ঘটনাস্থল পরিদর্শনে প্রাথমিকভাবে বাসিন্দাদের সংস্থার সাথে যোগাযোগ করায় ব্যর্থ হওয়ায় পুর্বে সমালোচনার স্বীকার হয়েছেন। কিন্তু পরে তিনি হাসপাতালে আহতদের দেখতে যান। ডাউনিং স্টিট এ বাসিন্দাদের সাথে আড়াই ঘন্টা কথা বলার পুর্বে তিনি হাসপাতালে যান। গ্রুপটি ক্ষতিগ্রস্তদের, বাসিন্দাদের, সম্প্রদায়ের প্রধানদের এবং সেচ্চাসেবকদের দ্বারা গঠিত।

তারা বলেন, তেরেসা মের উপর তারা সন্তুষ্ট , তিনি তাদের উদ্বেগ শুনেছেন কিন্তু তারা এর বাস্তব কর্ম এবং জরুরী ফলাফল দাবী করেছেন। তারা আরও বলেন, অবেহেলিত কয়েক দশক ধরে সামাজিক বাসস্থানের দীর্ঘস্থায়ী আন্ডার ফান্ডিং এর প্রতি সরকারকে অবশ্যই দৃষ্টি রাখতে হবে। এ পর্যন্ত পুলিশ জানিয়েছে, 79 জন লোক নিখোজ রয়েছেন এবং মৃতদের দেহ সনাক্ত করার কাজ এখনোও চলছে।