নর্থ লন্ডনে ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

1042

ওয়ানবাংলানিউজ: নর্থ লন্ডনে ছুরিকাঘাতের ঘটনায় এক যুবকের মৃত্যু হয়েছে। পুলিশ বলেছে মৃত যুবকের বয়স ২০ বছরের বেশি হবে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ৭টার পূর্বে ইজলিংটন এলাকার মিছিসন রোড়ে।

গুরুতর আহত অবস্থায় উক্ত যুবককে ইস্ট লন্ডন হাসপাতালে ভর্তি করা হলে শুক্রবার ভোর রাতে তার মৃত্যু হবে। পুলিশ নিহত যুবককের নিকট আত্মীয়কে অবহিত করেছে। এঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি। পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে।