করোনায় আরও ৩২ জনের মৃত্যু, শনাক্ত ২১৫৮

291

ঢাকা সংবাদদাতা: দেশে মহামারী করোনায় সংক্রমিত হয়ে আরও ৩২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ হাজার ৩৮৩ জনে। এছাড়াও গত ২৪ ঘণ্টায় নতুন করে ২ হাজার ১৫৮ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এ নিয়ে দেশে করোনা শনাক্ত হলো মোট ৩ লাখ ১৯ হাজার ৬৮৬ জন।

বৃহস্পতিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।